ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ইডেনের দর্শকরাই কেকেআরের অক্সিজেন, সুখবর দিলেন নারিন
আজ ৩১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ভারতের জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলের 16 তম এই আসরে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে গুজরাট টাইটানস বনাম চেন্নাই সুপার কিং। তবে বিগত কয়েক বছর ধরে আসরের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্স কোনোভাবেই ছন্দ ফিরে পারছেন না। খুব বাজেভাবে আসর শেষ করতে দেখা গেছে গতবারে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম সফল স্পিনার নারিন। সচিন থেকে শুরু করে ভারতীয় কিংবদন্তি দ্রাবিড় পর্যন্ত তার বলে সমস্যায় পড়েনি এমন আভাস পাওয়াটা অনেক মুশকিল এর বিষয়। মাঝে তাকে ওপেনিং ব্যাটসম্যান বানাতে গিয়ে নিজেদের সমস্যা ডেকে এনেছিল কেকেআর। তবে এখন সেসব অতীত। এই কেকেআর দলে ক্যারিবিয়ান তারকা সুনীল নারিনের আসল কাজ উইকেট নেওয়া। যতটা সম্ভব বিপক্ষ ব্যাটিং লাইনকে অল্প রানে আটকে রাখা।
বুধবার দুপুরেই কলকাতা থেকে চন্ডিগড় পৌঁছেছে নাইট শিবির। বৃহস্পতিবার অনুশীলন করবে চন্দ্রকান্ত পন্ডিতের দল। শনিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে নামবে শাহরুখ খানের দল।অনুশীলন ম্যাচে কেকেআরকে ভরসা জাগিয়েছেন রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তীরা। তবে আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে চিন্তায় নাইট শিবির।
প্রস্তুতি ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ক্যারিবিয়ান সুপারস্টার। শিখর ধাওয়ানদের বিরুদ্ধে প্রথম একাদশ চূড়ান্ত না করলেও টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, প্রথম ম্যাচ থেকেই নারিনকে খেলানো হবে। নারিন জানিয়ে দিয়েছেন ইডেনের দর্শকরাই কেকেআরের শক্তি। তাদেরকেই দ্বাদশ ব্যক্তির কাজ করতে হবে।
আর নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে দেখে খুশি নারিন। কোচের প্ল্যান এবং লক্ষ্য কী সেটা বুঝে নিয়েছেন রহস্য স্পিনার। স্পষ্ট জানাচ্ছেন এবারের দলে ভারসাম্য বেশি। যথেষ্ট গভীরতা আছে। নতুন বিদেশিরা প্রত্যেকেই ভাল। রিংকু সিং যেভাবে উন্নতি করেছেন খুশি নারিন। তার বোলিং পার্টনার হিসেবে বরুণ চক্রবর্তী এবং নবাগত সুয়াস শর্মাকে দেখে ভাল লেগেছে নারিনের।
সেই ২০১৪ সালে দ্বিতীয় এবং শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তারপর থেকে আট বছর কেটে গেছে। প্রতিবার খালি হাতে ফিরতে হয়েছে। বেশ কয়েকবার পারফরমেন্স বলার মতো ছিল না। ক্যারিবিয়ান স্পিনার অবশ্য আশাবাদী এবার কেকেআরের ভাগ্যের চাকা ঘুরবে। তার দেশের পার্টনার আন্দ্রে রাসেল সঠিক সময় জ্বলে উঠবেন নিশ্চিত সুনীল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE