ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাকিবের জন্য জার্সি পাঠালেন আর্জেন্টিনার অধিনায়ক
বাংলাদেশ টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের হাতে একটি জার্সি, জার্সির অন্য প্রান্ত ধরে আছেন অ্যান্ড্রু লেনার্ড। কেন জার্সিটি বিশেষ? কারণ তাতে লেখা ‘আর্জেন্টিনা’।
গতবছর শেষের দিক থেকে কাতার বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বন্ধন আলোচিত পুরো দুনিয়াজুড়ে। এমনটাই দেখেছে গোটা বিশ্ব। সাকিব আল হাসানের জন্য জার্সিটিও এসেছে ওই সূত্র ধরেই।
আর্জেন্টিনার অধিনায়কের এই উপহার বিশেষ করে ‘মেসেঞ্জার’ হিসেবে কাজ করেছেন আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেনার্ড। মূলত আইসিসির সহযোগী দেশগুলোর ম্যাচে নিয়মিতই ধারাভাষ্য দিয়ে থাকেন তিনি। ওই সূত্রেই গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা অঞ্চলের বাছাই টুর্নামেন্টে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে ধারাভাষ্য দেন তিনি।
ওই টুর্নামেন্টে অংশ নেয় আর্জেন্টিনাও। ফেরার সময় আর্জেন্টিনার ক্রিকেটাররা লেনার্ডের কাছে তার পরবর্তী গন্তব্য জানতে চান। বাংলাদেশের কথা জানাতেই উৎসাহী হয়ে পড়েন দেশটির ক্রিকেটাররা। তাদের মুখের কথা বাংলানিউজকে বলছিলেন লেনার্ড।
‘আর্জেন্টিনায় আমার শেষদিনে তারা জানতে চাইলো, আমি কোথায় যাবো? আমি বাংলাদেশে টেস্ট সিরিজ কাভার করতে আসবো ওরা বলে, ‘ও মাই গড’ আমরা বাংলাদেশকে ভালোবাসি। দুই দেশের মধ্যে অনেক বড় যোগাযোগ আছে। তারা চেয়েছিল একটা জার্সি নিয়ে আমি যেন সাকিবের হাতে তুলে দিই। ’
‘আমি তাদের বলেছিলাম সর্বোচ্চ চেষ্টা করবো। এরপর বিসিবি মিডিয়ার মাধ্যমে আজকে সাকিবের হাতে তুলে দিয়েছি। আমি খুবই খুশি এটা করতে পেরে। সাকিব খুবই খুশি হয়েছে এটা পেয়ে। সে নিজেও আর্জেন্টিনার সমর্থক। সে কৃতজ্ঞতা জানিয়েছে ভিডিও মেসেজগুলোর জন্য। ’
এসময় দুটি ভিডিও বার্তা বাংলানিউজকে পাঠান লেনার্ড। তার একটিতে আর্জেন্টিনা পুরুষ দলের অধিনায়ক হের্নান ফেনেল বলেন, ‘হাই সাকিব, আমি হার্নান ফেনেল। আর্জেন্টিনা ক্রিকেট দলের অধিনায়ক। সবশেষ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি, তোমরা ভালো আছো। এই জার্সিটি কৃতজ্ঞতার নমুনাস্বরূপ পাঠানো হয়েছে। অনেক ধন্যবাদ। ’
অন্য একটি ভিডিও বার্তায় আর্জেন্টিনা নারী দলের অধিনায়ক এলিসা স্টোকস বলেছেন, ‘হাই সাকিব, কেমন আছ? আমার নাম অ্যালিসন স্টকস। আমি আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক। তোমাকে একটি উপহার দেওয়া হয়েছে। আমি আশা করি এটি তোমার পছন্দ হয়েছে। আমি জানি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে কতটা সমর্থন করেছে বাংলাদেশ। একইভাবে আমি এবং আমরা ক্রিকেটে তোমার ও তোমার দলের সমর্থন করি। অনেক ধন্যবাদ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য শুভকামনা। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE