ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
দেশিদের বাদ দিয়ে পাক বাহিনিতে একঝাঁক দক্ষিণ আফ্রিকান
পাকিস্তান ক্রিকেট বোর্ডে মিকি আর্থারকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়ার সময়ই জানা গিয়েছিলো, একদল কোচিং স্টাফ নিয়োগ করা হবে তার পরামর্শ মতো। সেই কোচিং স্টাফরাই পরিচালনা করবে বাবর-আফ্রিদির দলকে। এরই মধ্যে দেশটির সাবেক ক্রিকেটারদের মধ্যে থেকে আওয়াজ উঠেছিলো দেশিদের মধ্য থেকে কোচিং স্টাফ নিয়োগ দেয়ার জন্য। একটা সময় আশা করা হয়েছেইল বিশেষ করে বোলিং কোচ যেন পাকিস্তান থেকেই নিয়োগ দেয়া হয়।
কিন্তু সাবেক এই ক্রিকেটারদের এসব চাওয়াকে উপেক্ষা করে দেশটির ক্রিকেট বোর্ড বিদেশি কোচের ওপরই আস্থা রাখলো। এই কারনে পাকিস্তান ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকা থেকেই একঝাঁক কোচ বেছে নিলো। পিসিবি সুত্রে জানা যায় যে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মর্কেলকে। পাকিস্তানের সিনিয়র ক্রিকেট দলের ব্যাটিং কোচ হচ্ছেন অন্য দক্ষিণ আফ্রিকান অ্যান্ড্রু পুটিক।
দলের সাবেক ফিল্ডিং কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে নিয়োগ দেয়া হয়েছে প্রধান কোচ হিসেবে। সাবেক দক্ষিণ আফ্রিকান মিকি আর্থার এখন কোচ হিসেবে রয়েছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারে। ওখান থেকে তিনি আবার পাকিস্তান ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টরও। তার দেয়া অ্যাসাইনমেন্ট অনুসারেই কাজ করবেন গ্র্যান্ড ব্র্যাডবার্ন, মরনে মর্কেল এবং অ্যান্ড্রু পুটিক।
এমনভাবে কোচিং গ্রুপ গঠন করা হয়েছে পাকিস্তানের, যাতে মিকি আর্থার দূর থেকেই টিম ডিরেক্টরের ভূমিকা পালন করতে পারেন। এমনকি পুরোপুরি বিদেশি নির্ভর কোচিং টিম গড়ার ক্ষেত্রেও আর্থার মূল ভূমিকা পালন করেছেন। ক্লাইফ ডিকন ও ড্রিকাস সাইম্যান যথাক্রমে ফিজিও ও স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নিজেদের দায়িত্বে বহাল থাকবেন।
মর্কেল এখনই পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। আইপিএলের পরই তিনি পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। আপাতত আগামী দুইমাস তিনি লখনৌ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকবেন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নমিবিয়ার কোচিং স্টাফের দায়িত্ব পালন করেছেন মরকেল। দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগে তিনি ডারবানস সুপার জায়ান্টস দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত রয়েছেন। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচিং স্টাফ হিসেবেও দেখা যায় মর্নিকে।
পুটিক আগামী মাসেই পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালের ভারত সফরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সহকারী কোচ ছিলেন পুটিক।
সাকলায়েন মুস্তাক ও শন টেইটের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর থেকে পাকিস্তানের কোনও স্থায়ী কোচ নেই। অন্তর্বর্তীকালীন কোচিং স্টাফের অধীনেই পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে। এই সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE