ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
হঠাৎ ঢাকায় আসলেন সাকিব-লিটন-মুস্তাফিজ
আগামীকাল ৩১ মার্চ শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জনপ্রিয় মেগা এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো খেলার কথা রয়েছে তিন ক্রিকেটারের। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের পাশাপাশি প্রথমবারের মতো দল পেয়েছেন টাইগার ওপেনার লিটন দাস।
ঘরের মঠে চলমান আয়ারল্যান্ড সিরিজের কারণে তাদের আইপিএলে যোগ দেওয়া নিয়ে বেধেছে বিপত্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আইপিএলের ছাড়পত্র না দেওয়ায় কবে নাগাদ তারা দলের সঙ্গে যোগ দেবেন সেটিও নিশ্চিত নয়। দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ থাকার কারণে শুরুর দিকে আইপিএলে খেলার অনুমতি পাচ্ছেন না সাকিব-লিটনরা।
তবে সাম্প্রতিক তবে গুঞ্জন উঠেছে, ক্রিকেটারদের প্রতি নিজেদের অনড় সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি। ফলে আইপিএলের এবারের ১৬তম আসরের শুরু থেকেই খেলতে পারবেন বাংলাদেশি ক্রিকেটাররা। এজন্য আইপিএলে যাওয়ার প্রস্তুতি নিতে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষেই ঢাকায় ফিরেছেন সাকিব-লিটন-মুস্তাফিজ। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামিকাল বৃহস্পতিবারই (৩০ মার্চ) আবার তারা চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে তিন ক্রিকেটারই ভারতের ভিসার কাজ সম্পন্ন করতে ঢাকায় গেছেন।এবারের আইপিএলে কলকাতায় সাকিব ও লিটন এবং দিল্লিতে খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান।
এদিকে, গুঞ্জন রয়েছে আজই নাকি সিদ্ধান্ত হয়ে যাবে কবে নাগাদ সাকিব-লিটন কলকাতার বিমান ধরবেন। সেক্ষেত্রে বোর্ডের উচ্চমহলের সঙ্গেও একটা বৈঠক হওয়ার সম্ভবনা রয়েছে।
তবে সাকিব-লিটনের আইপিএল যাওয়া নিয়ে বিপত্তি থাকলেও মুস্তাফিজের জন্য সেরকম কোনো বিপত্তি নেই। কেননা টাইগার এই পেসার লাল বলের ক্রিকেটে না থাকায় নিদিষ্ট সময়েই যেতে পারবেন আইপিএলে।
আগামীকাল থেকেই মাঠে গড়াতে যাচ্ছে ১৬তম আইপিএল আসরের। একইসঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচও আগামীকাল। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে টেস্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE