ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
এক পরিবর্তন নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এক বাংলাদেশের সেরা একাদশ
আয়ারল্যান্ডের পূর্বে বাংলাদেশ সফর করতে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড ক্রিকেট দলকে রীতিমতো সাশিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এখন পালা আয়ারল্যান্ডের। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ইতিমধ্যে শেষ হয়ে গেছে এক ম্যাচ। আজ ২৯ মার্চ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজ জয়ের মিশনের এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
সিলেটে ওয়ানডে সিরিজে আইরিশদের ধবলধোলাইয়ের সুযোগ ছিল দেশের ক্রীড়াঙ্গনের প্রাণভোমরাদের। কিন্তু বৃষ্টির বাধায় সেই যাত্রায় রক্ষা পায় আইরিশরা। এবার টি-টোয়েন্টি সিরিজে সেই আক্ষেপ ঘুচাতে চান তাসকিন-লিটনরা।
এদিকে ম্যাচের আগের দিন টাইগার ক্রিকেটাররা টিম হোটেলেই বিশ্রামেই দিন কাটিয়েছেন। প্রথম ম্যাচে হালকা ইনজুরিতে পরায় দ্বিতীয় ম্যাচে ওপেনার রনি তালুকদারের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু তাকে নিয়ে কোনো চিন্তার কারণ নেই বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট সূত্র।
অন্যদিকে এই ম্যাচে একাদশ থেকে জায়গা হারাতে পারেন আগের ম্যাচে বেশ খরুচে বোলিং করা স্পিনার নাসুম আহমেদ। তার পরিবর্তে একাদশে অভিষেক হতে পারে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বাজির ঘোড়া লেগ-স্পিনার রিশাদ হোসেনের।
উল্লেখ্য, প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানের জয় তুলে নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃষ্টির বাধার আগে ১৯ দশমিক ২ ওভার শেষে দুইশোর বেশি সংগ্রহ গড়েছিল সাকিবরা। তবে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ ও লুইস মেথডে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিং তোপে দ্রুতই গুঁটিয়ে যায় আইরিশ শিবির। এর ফলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE