ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
রোহিত শর্মা নয়, মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়কের নাম ঘোষণা
আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের সব থেকে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। ভারতের এই ঘরোয়া আসরে বিভিন্ন দলের নানা পরিবর্তনের লক্ষ্য দেখা যাচ্ছে। এর মধ্যে সবথেকে বড় বিষয় হচ্ছে অধিনায়কত্বের নিয়ে।
হাশরের অন্যতম শক্তিশালী দল কলকাতা দলে যেমন অধিনায়কত্বের পরিবর্তন এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সের দেখা যাচ্ছে তেমন অধিনায়কত্বের পরিবর্তন। মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেন। দলের নতুন অধিনায়ক হল সূর্যকুমার।
নুলাত সামনেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে আগামী ওয়ানডে বিশ্বকাপ। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে আইপিএলের বেশ কিছু ম্যাচে না-ও নামতে পারেন রোহিত শর্মা। তাঁর বদলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে।
আইপিএল ফাইনালের ঠিক একসপ্তাহ পরেই লন্ডনের ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। ভারতের এই ঠাসা ক্রীড়াসুচির মধ্যেই তারকা ক্রিকেটারদের ফিট থাকা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রোহিত বেশ ইনজুরি প্রবণ। তবে তিনি ফিট থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপে জাতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, রোহিত বাছাই করে ম্যাচ খেলবেন। তিনি সব ম্যাচ না খেললেও দলের সঙ্গে সবসময় থাকবেন। এওয়ে ম্যাচে দলের সঙ্গে অন্য ভেন্যুতে ট্র্যাভেল করবেন। এমনকি সূর্যকে ডাগ-আউট থেকে পরামর্শও।দিতে দেখা যাবে তাঁকে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি ওয়ানডে সিরিজ শেষের পর রোহিত শর্মা বলে দিয়েছিলেন আইপিএল খেলার সময় জাতীয় দলের জন্য কীভাবে ফিট থাকবে, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ক্রিকেটারকেই নিতে হবে।
“পুরোপুরি এগুলো ফ্র্যাঞ্চাইজিদের ব্যাপার। ক্রিকেটারদের মালিক এখন ওঁরাই। আমরা সমস্ত দলকেই কিছু ইঙ্গিত দিয়েছি। তবে দিনের শেষে শেষ সিদ্ধান্ত নেবে সেই ফ্র্যাঞ্চাইজিই। এবং আরও স্পষ্ট করে বললে, সেই ক্রিকেটারের ওপর সবকিছু নির্ভর করছে। ওঁরা প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক। নিজেদের শরীরের দিকে নজর রাখার দায়িত্ব নিতে হবে ওঁদেরই। যদি ওঁদের মনে হয় শরীরের ওপর খুব বেশি ধকল যাচ্ছে, তাহলে দলের সঙ্গে কথা বলে দু-একটা ম্যাচে ব্রেক নিতেই পারে। তবে আমার সন্দেহ রয়েছে এসব আদৌ হবে কিনা!” বলে দিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- ভিএআরে বাতিল গোল : আর্জেন্টিনার খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE