ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
চরম লজ্জার হাত থেকে বাঁচল পাকিস্তান
পাক বাহিনির বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ এবং ৬ উইকেটে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে আফগানিস্তান। প্রথম প্রতি ম্যাচ জেতার পড়ে আফগানদের সামনে সুযোগ ছিল পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কিন্তু সেই সুযোগ হাতছাড়া করলো আফগানরা। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই আফগানদের জন্য হোয়াইটওয়াশের মিশন ছিল। সেই মিশনে সফল হতে পারল না আফগানরা। উল্টো পাকিস্তানের বিপক্ষে ৬৬ রানের ব্যবধানে হারল তারা। দুই দলের প্রথমবারের মতো হওয়া সিরিজটি জিতলেও তাই পুরোপুরি তৃপ্তি পাচ্ছে না রশিদ খানের দল।
আগের দুই ম্যাচের তুলনায় এবার ভালো ব্যাটিং করে বাবর আজম ও মোহাম্মদ রেজওয়ানরা। স্কোর বোর্ডে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮২ রান তোলে তারা। এই ইনিংসের দ্বিতীয় ওভারেই অবশ্য উইকেট হারায় পাকিস্তান দল। আফগানদের অন্যতম তারকা ক্রিকেটার মুজিব উর রহমানের বলে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন মোহাম্মদ হারিস, যা লুফে নেন উসমান ঘনি। এক রানে বিদায় নেন হারিস। পঞ্চম ওভারের প্রথম বলে বিদায় নেন তৈয়ব তাহির। শেষ ম্যাচে পাকিস্তানের এমন জয় এ যেন আফগানদের হাত থেকে চরম লজ্জার হাত থেকে বাঁচতে পাকিস্তান।
৯ বলে ১০ রান করে আফগান তারকা মোহাম্মদ নবির বলে কভারে ক্যাচ তুলে দেন তাহির। সেই ক্যাচটি লুফে নেন ফরিদ আহমেদ। তারপর ৬৩ রানের মধ্যে আবদুল্লাহ শফিকের উইকেট হারায় পাকিস্তান। আগের চার ইনিংসে শূন্য করা এই ব্যাটার রশিদের বলে বোল্ড হওয়ার আগে করেন ১৩ বলে ২৩ রান।
তারপর ৪৫ রানের জুটি গড়েন সায়েম আইয়ুব এবং ইফতিখার আহমেদ। দলের হয়ে এ দিন ৪০ বলে ইনিংস সর্বোচ্চ ৪৯ রান আসে সায়েমের ব্যাটে। করিম জানাতের বলে মুজিবকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
তাপর ইফতিখারের ২৫ বলে ৩১ এবং অধিনায়ক শাদাব খানের ১৭ বলে ২৮ রানের ক্যামিওতে বড় সংগ্রহ করে পাকিস্তান। আফগানিস্তানের হয়ে ২৮ রান খরচায় দুটি উইকেট নেন মুজিব।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। এদিন কার্যকরী ইনিংস খেলতে ব্যর্থ হন দলটির ব্যাটাররা। ইনিংস সর্বোচ্চ ২১ রান আসে দশ নম্বরে নামা আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে।
এ ছাড়া রহমানউল্লাহ গুরবাজ ১১ বলে ১৮, মোহাম্মদ নবি ১০ বলে ১৭ এবং রশিদ ১৪ বলে ১৬ রান করেন। ১৮.৪ ওভারে ১১৬ রানে অলআউট হয় আফগানরা। পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন ইহসানউল্লাহ এবং শাদাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE