ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাকিব-লিটনদের ছাপিয়ে কলকাতার অধিনায়ক হচ্ছেন যিনি
ভারতের ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হচ্ছে আগামী ৩১ মার্চ। এই আসর শুরুর আগেই ছিটকে যান আসরের অন্যতম শক্তিশালী দল কেকেআর শ্রেয়াস আইয়ার। নিয়মিত অধিনায়ককে হারানোর পর নতুন নেতা বাছাই করা সহজ ছিল না ফ্র্যাঞ্চাইজিটির জন্য।
যদিও দলটির স্কোয়াডে আছেন অন্যতম তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল, সাকিব আল হাসানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। শেষ পর্যন্ত তাদের ছাপিয়ে নেতৃত্ব ভার দেওয়া হয়েছে নীতিশ রানার কাঁধে। তারকা ক্রিকেটার রানাকে নেতৃত্ব দেয়ার বড় কারণ
হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতের পছন্দ। এই কোচের চাওয়া, দেশি কোনো ক্রিকেটারকে যেন অধিনায়ক করা হয়। আর দেশিদের মধ্যে রানাই একমাত্র ক্রিকেটার, যে শুরুর একাদশে নিয়মিত খেলবে।
আইপিএলের অতীতে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রানাকে বাকিদের থেকে এগিয়ে রেখেছে। আইপিএলের এই সীমিত ওভারের ক্রিকেটে তার অধীনে দিল্লি খুব একটা খারাপ খেলেনি।
এবারের আসরে রানা দলে সবার পছন্দের ক্রিকেটার। কোচ চন্দ্রকান্তও তাঁকে পছন্দ করেন। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে জুড়ি নেই তার। সবাইকে নিয়ে একসঙ্গে চলতে পারেন। টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভাবে ভাল ফলাফল পেতে এটা গুরুত্বপূর্ণ।
সাকিব-লিটনের পুরো আইপিএল খেলা নিয়ে শঙ্কা আছে। শুধুই শঙ্কা না, এখনও বিসিবি কর্তাদের সাম্প্রতিক কথা থেকে বুঝা যায়, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ না খেলে আইপিএলে যেতে পারবেন না এই দুই বাংলাদেশি ক্রিকেটার। তাই নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে এটাও মাথায় রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
নেতৃত্বের এই দৌড়ে ছিলেন আন্দ্রে রাসেলও। কিন্তু তিনি এমনিতেই দলের প্রধান অলরাউন্ডার। তাই ব্যাটিং এবং বোলিংয়ের বাইরে তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বাড়তি চাপে রাখতে চায় না দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE