ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আশরাফুলের রেকর্ড নিজের দখলো নিলেন মাশরাফী
বাংলাদেশের ক্রিকেট এখন কার পর্যায়ে আসার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম মাশরাফি বিন মোর্ত্তজা। বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক বলা হয় তাকে। যদিও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন মাশরাফী, তবে ঘরোয়া টুর্নামেন্টে এখনও নিয়মিত খেলে যাচ্ছেন। বয়সটা গণ্ডিটা বেড়ে চলায় আগের মতো ধার না থাকলেও মাঝে মধ্যেই বল হাতে কেরামতি দেখাচ্ছেন এই নড়াইল এক্সপ্রেস।
ডিপিএলে এবারের আসরে বল হাতে চমক দেখিয়েছেন লিজেন্ডস অব রুপগঞ্জের কাপ্তান মাশরাফী। যেখানে মোহামেডানের বিরুদ্ধে ম্যাচে বোলিংয়ে মাত্র ১৭ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন তিনি। এর সুবাদে তিনি দীর্ঘদিনের বন্ধু মোহাম্মদ আশরাফুলের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন।
সোমবার (২৭ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে ডিপিএলের চতুর্থ রাউন্ডের ম্যাচে রুপগঞ্জের বোলিং তোপে ২২ দশমিক ৪ ওভারে মাত্র ৮০ রানে অল-আউট হয়ে যায় মোহামেডান। এরপর ব্যাটিংয়ে মাত্র ৮ ওভার ২ বলে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ১০ উইকেটে।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের কীর্তি এখন মাশরাফীর। ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়েন লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের সফলতম এই বোলার।
আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। গত মার্চে মোহামেডানের বিপক্ষেই ব্রাদার্স ইউনিয়নের হয়ে বিকেএসপিতেই ২৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। তখন তার (আশরাফুল) বয়স ছিল ৩৭ বছর ২৫৮ দিন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৪৫০ উইকেটের মাইলফলকও এই ম্যাচে পেরিয়েছেন মাশরাফী। ৩২৪ ম্যাচে তার উইকেট এখন ৪৫২টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE