ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
তাসকিনের বোলিং তাণ্ডব দেখে অবিশ্বাস্য মন্তব্য করলেন আইরিশ অধিনায়ক স্টার্লিং
সিরিজের প্রথম টি-২০ তে গতকাল ২৭ মার্চ মাঠে নেমেছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড। এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন বাংলাদেশ। ইনিংসের শুরুতে পাওয়ার প্লের ৬ ওভারে ৮১ রান সংগ্রহ করেন লিটন-রনি। যা টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ। এই ম্যাচে উদ্বোধনী জুটি যখন ভাঙে তখন দলীয় স্কোর ৯১ রান।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের করা ১৯.২ ওভারে ২০৭ রানের বড় সংগ্রহে ভিত গড়ে দিয়েছিল ওপেনিং জুটিতে লিটন দাস ও রনি তালুকদার। অন্যদিকে বোলিংয়ে তাণ্ডব চালায় তাসকিন একাই। মারমুখী আয়ারল্যান্ডের সামনে তাসকিন দুই ওভারে ১৬ রান দিয়ে ৪ টি উইকেট তুলে নেন।
এদিন তসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ১৯.২ ওভার ব্যাট করতে পেরেছিল। ৫ উইকেট হারিয়ে টাইগাররা সংগ্রহ করেছিল ২০৭ রান। যদিও বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছিল ৮ ওভারে ১০৮ রান। হাতের মুঠোয় লক্ষ্য পেয়ে আয়ারল্যান্ড দারুণ শুরু করেছিল।
যদিও হাসান মাহমুদ আর তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ে আইরিশদের ইনিংসকে ধ্বংসস্তূপে পরিণত করে বাংলাদেশ। প্রথম দুই ওভারে ৩২ রান তুললেও শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৮১ রানে। তদের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন তাসকিনই।
এই পেসার মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং পরিসংখ্যানও। এর মধ্যে ১ ওভারেই ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং এলোমেলো করে দেয়ার কাজটা করে দিয়েছেন এই ডানহাতি পেসারই। ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও তাসকিনের প্রশংসা করেছেন।
তাসকিন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা পেসার। এই টাইগার পেসারকে যতবারই দেখেছেন ততবারই মুগ্ধ হয়েছেন এই আইরিশ ব্যাটার। প্রতিবারই তাসকিনকে দেখে তার মনে হয়েছে আগেরবারের চেয়ে আরও উন্নতি করেছেন তিনি। এ কারণেই তাসকিনে মুগ্ধ হয়েছেন তিনি।
স্টার্লিং বলেন, 'আমি অনেকদিন ধরে তাসকিনকে দেখছি। আমি প্রতিবারই তাসকিনকে যখন দেখেছি সে অনেক অনেক উন্নতি করেছে। তার গতি বেড়েছে। তার আগ্রাসী মনোভাব বেড়েছে। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন।'
বোলিং আক্রমণে এসে নিজের প্রথম বলেই লরকান টাকারকে বোল্ড করে ফেরান তাসকিন। এর দুই বল পর আইরিশ অধিনায়ক স্টার্লিংও পরাস্ত হয়ে বোল্ড হন ব্যক্তিগত ১৭ রানে। ওভারের পঞ্চম বলে জর্জ ডকরেলকে রানের খাতা খোলার আগেই তিনি নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান তিনি। শেষ ওভারে এসে তাসকিনের শিকার হয়ে ফেরেন হ্যারি ট্রেক্টর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE