ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
'আরো ভালো করুক, দশ উইকেট করে নিক, আমি চাই'
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই সফরের ওয়ানডে সিরিজ। এই ওয়ানডে সিরিজে বাংলাদেশে দারুন ভাবে জয় লাভ করে সফরকারীদের বিপক্ষে। এখন টাইগারদের মিশন টি-টোয়েন্টি সিরিজ।
আজ ২৭ মার্চ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছিল। এই ম্যাচে ২২ রানের বিশাল জয় পান বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মতো চলতি টি-২০ সিরিজেও জয় দিয়ে শুরু করেছে অধিনায়কের সাকিবের বাংলাদেশ দল। আজ ২৭ মার্চ সোমবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯.২ ওভারে ২০৭ রান সংগ্রহ করেন। পরে বৃষ্টি আইনে ৮ ওভারে টার্গেট হয় ১০৮ রান। শেষ মেশ ২২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। ম্যাচে আইরিশ ব্যাটারদের বল হাতে বেশ ভুগিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
অবশ্য সাম্প্রতিক সময়ে শুধু তাসকিন নন বাকি পেসাররাও দুর্দান্ত ছন্দে আছেন। ধারাবাহিক পারফর্মারদের এই তালিকায় আছেন হাসান মাহমুদও। তাসকিনের দাবি, দলের বাকিরা পেসাররা ভালো করলেও খুশি হন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাসকিন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় হাসানের বোলিং নিয়ে। সঙ্গে সঙ্গে তাসকিন জানালেন আমি চাই সে দশ উইকেট শিকার করুক।
তাসকিন বলেন, 'আরো ভালো করুক, দশ উইকেট করে নিক, আমি চাই। কারণ আমি তো আগেই বললাম আমরা পাঁচজনই ভাই। সবাই যত ভালো করবে প্রতিপক্ষ দল তত প্রেশার ফিল করবে। ওরা আমার প্রতিদ্বন্দ্বী নয়, আমি আমার প্রতিদ্বন্দ্বী। আমি চাইব সবাই মিলে ভালো করতে। তাহলে বিশ্বক্রিকেট জানবে, বাংলাদেশের পেস বোলাররা উন্নতি করতেছে।'
হাসানের প্রসঙ্গে তাসকিন আরো বলেন, 'কারণ ও (হাসান) দশ উইকেট নিলে তো আমার ক্ষতি নেই বা উন্নতি নেই। আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজে আমার সেরা রেকর্ডটা ভেঙে আবার গড়তে চাই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE