ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

আইরিশদের উড়িয়ে রেকর্ড ভাঙলো বাংলাদেশ

২০২৩ মার্চ ২৭ ১৯:২৩:৫৩

আইরিশদের উড়িয়ে রেকর্ড ভাঙলো বাংলাদেশ

দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এতটাই দুর্দান্ত যে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডও নিজেদের সেরা ফরমেট টি-টোয়েন্টিতে পাত্তা পায়নি সাকিব বাহিনীর কাছে। সেই হিসেবে দুর্বল আইরিশদের তো টাইগারদের বিপক্ষে দাঁড়ানোরই কথা নয়। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ঠিক সেটিই হলো, আগে ব্যাট করা টাইগার ব্যাটসম্যানদের তান্ডব শুধু মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে আইরিশ বোলার এবং ফিল্ডাররা।

বাংলাদেশি ব্যাটসম্যানরা এতটাই স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিল যে মনেই হচ্ছিল না এই আয়ারল্যান্ড ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়েছিল। ১৯.২ ওভারে ২০৭ রান তুলে ফেলে টাইগাররা। যা বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান। তবে বেরসিক বৃষ্টি টাইগারদের তান্ডবের হাত থেকে আইরিশদের সাম্প্রতিক স্বস্তি দিয়েছে।

বৃষ্টির পর শেষ পর্যন্ত খেলা শুরু হলে ব্যাট হাতে নিশ্চিতভাবেই কঠিন পরীক্ষা দিতে হবে আয়ারল্যান্ডের। বাংলাদেশি ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ এবং প্রথম ইনিংসের শীর্ষ পারফরমারদের ব্যাটিং নিয়েই মূলত আলোচনা করা হয়েছে আজকের এই সেগমেন্টে।

বিস্তারিত জেনে নিন একটি ভিডিও থেকে। ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন..

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ