ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ তে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

২০২৩ মার্চ ২৭ ১২:৪০:৫৫

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ তে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে এই সফরের ওয়ানডে সিরিজ। এই ওয়ানডে সিরিজে বাংলাদেশে দারুন ভাবে জয় লাভ করে সফরকারীদের বিপক্ষে। এখন টাইগারদের মিশন টি-টোয়েন্টি সিরিজ।

আজ ২৭ মার্চ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলবে। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে টাইগার বাহিনিদের। আইরিশদের বিপক্ষেও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায় টাইগাররা।

চট্টগ্রামের ব্যাটিং উইকেটে সুবিধা আদায় করতে পারে স্পিনাররা। তাই আজকের ম্যাচে অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনের। আরও অভিষেক হতে পারে উইকেট কিপার ও মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিকের।

এদিকে আয়ারল্যান্ড দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। তার বদলে আইরিশ দলকে নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক পল স্টার্লিং।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ