ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
মাশরাফির দুর্দান্ত ৫ উইকেট, গুড়িয়ে গেল প্রতিপক্ষ
জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় দলের সাবেক দলপতি মাশরাফি মর্তুজা এখনও মাঠে নামলে পুরনো ছন্দ ফুটিয়ে তোলেন। এ যেন অন্যরকম মাশরাফি। সর্বশেষ বিপিএলেও তিনি বোলিং করেছিলেন টি-২০র সঙ্গে মানানসই। এবার বুড়ো হাড়েও তিনি চলমান বাংলাদেশের অন্যতম ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) ম্যাচে ভেলকি দেখিয়েছেন। তার পাঁচ উইকেট শিকারে প্রতিপক্ষ মোহামেডান মাত্র ৮০ গুটিয়ে গেছে।
আজ ২৭ মার্চ সোমবার লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিনি নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ইনিংসের ৮.৪ ওভারে ১৭ তিনি নিয়েছেন ৫ উইকেট। একইসঙ্গে ৩ ওভার মেইডেনও পেয়েছেন।
আগে ব্যাট করতে নেমে স্বল্প পুঁজির মোহামেডানের হয়ে বলার মতো ইনিংস খেলেছেন বাংলাদেশের এক সময়কার অন্নরম সেরা ওপেনার সৌম্য সরকার। বাঁ-হাতি এই ব্যাটার করেছেন ২৬ বল খেলে ৪১ রান। টানা রানখরার পর তিনি রানে ফিরলেও, আসরের অন্যতম শক্তিশালী দল মোহামেডানের আর কেউ আশানুরূপ ব্যাট করতে পারেননি। ফলে জয়ের জন্য রূপগঞ্জের প্রয়োজন মোটে ৮১ রান।
চলমান ডিপিএলে দারুণ ছন্দে রয়েছে মাশরাফির রূপগঞ্জ। টানা চার ম্যাচ জিতে টেবিলের শীর্ষে রয়েছে ম্যান ইন ব্লুজরা। অন্যদিকে লিগ টেবিলেও মোহামেডানের অবস্থা শোচনীয়। আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তারা কোনো জয়ের দেখা পায়নি। বৃষ্টিতে এক ম্যাচ ভেসে যাওয়ার পাশাপাশি হারের মুখ দেখেছে বাকি তিনটিতেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE