ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
৫১৭ রানের টি-২০ ম্যাচে ক্রিকেট বিশ্বে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকা
আজ ২৬ মার্চ রবিবার ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক ছক্কা বৃষ্টির ম্যাচ দেখলো গোটা ক্রিকেট বিশ্ব। একই ম্যাচে দুই দলের দুই ব্যাটার করলেন অবিশ্বাস্য এক সেঞ্চুরি। একের পর এক দ্রুততমের রেকর্ড গড় আর ভাঙার বর শেষ হাসিটা হাসলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটাররা। টি-২০ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার ইতিহাস গড়ে ক্যারিবিয়ানদের হারালো দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৫৮ রানের সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দক্ষিণ আফ্রিকা সেই রান টপকে যায় ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্ট রান তাড়া রেকর্ড এটিই।
টি-২০ ক্রিকেট ইতিহাসে এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের দেয়া ২৪৩ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। রান তাড়ায় বিধ্বংসী ব্যাটিংয়ে কুইন্টন ডি কক ১৫ বলে ফিফটি হাঁকান। ঝড় তোলেন তার সঙ্গী রেজা হেন্ড্রিকসও। মাত্র ৪৪ বলে ১০০ রানের ইনিংস খেলে ফেরেন ডি কক। ফেরার আগে পাওয়ারপ্লেতে প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকার ১০০ রান করার রেকর্ডও গড়ে দিয়ে যান এই ব্যাটার।
এর আগে ২০২১ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের ম্যাচে মাত্র ৬.১ ওভারে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৩২ রান তাড়া করতে নেমে ৪১ বল হাতে রেখে ম্যাচটি তারা জিতে যায় ৪ উইকেটের ব্যবধানে।
ডি কক ছাড়াও রেজা হেনড্রিকস ২৮ বলে ৬৮, মার্করাম অপরাজিত ২১ বলে ৩৮ রান করেন।
এদিকে সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লসের ৪৬ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। ১০ চার ও ১১ ছক্কার মারে সাজানো ছিল চার্লসের ইনিংসটি । এছাড়া ২৭ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫১ রান করে ইনিংস বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাইল মেয়ার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE