ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে টি-২০ তে আইরিশদের অধিনায়কের নাম ঘোষণা
আগামিকালই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যে টি-২০ সিরিজ। টাইগারদের বিপক্ষে এই সিরিজ শুরুর আগের দিন বদলে গেল সফরকারী আয়ারল্যান্ডের অধিনায়ক। আইরিশদের নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা যায়, নিয়মিত এই অধিনায়কের পরিপরতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন পল স্টার্লিং।
আজ ২৬ মার্চ রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড ক্রিকেট দল। টি-২০ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন দলের এই তারকা ক্রিকেটার স্টার্লিং। তার নেতৃত্বে দুটিতে জয় তুলে নিয়েছে আইরিশরা, আর হেরেছে ৪ ম্যাচে।
এছাড়া টাইগারদের বিপক্ষে এই সিরিজে পল স্টার্লিংয়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেট-কিপার ব্যাটার লরকান টাকার। এ প্রসঙ্গে আয়ারল্যান্ডের প্রধান কোচ হাইনরিখ মালান সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নানা কথা জানান।
তিনি বলেন যে, আসন্ন টেস্ট ও মে মাসে মহাগুরুত্বপূর্ণ বিশ্বকাপ সুপার লিগের সিরিজের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে আগামী মাসের ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম নেওয়ার কথা ছিল অ্যান্ড্রুর। এখন যেহেতু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বদলে আরেকটি টেস্ট যুক্ত হয়েছে, তাই সে (অ্যান্ড্রু) টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নেবে।
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাবে আইরিশরা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হবে ১৬ এপ্রিল এবং একই মাঠে ২৪ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এ ছাড়া ইংল্যান্ডের চেমসফোর্ডে আগামী ৯ মে থেকে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের সিরিজ খেলবে আইরিশরা।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল : পল স্টার্লিং (অধিনায়ক),লর্কান টাকার (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রেজ, টম মায়েস, ফিওন হ্যান্ড, হ্যারি টেক্টর, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE