ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
নান্নু-রাজিনদের ঝড়ো ব্যাটিং শেষ হল বিসিবির লাল ও সবুজ দলের ম্যাচ, জেনে নিন ফলাফল
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিসিবি কর্তৃক এক প্রীতি ম্যাচে রবিবার মাঠে নেমেছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই ম্যাচে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছেন সাবেক ক্রিকেটাররা। বেলা আড়াইটায় শুরু হওয়া এই ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৮৭ রান করেছিল সবুজ দল। যদিও সেই লক্ষ্য ৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে বিসিবির লাল দল।
এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি সবুজ দল। তারা শুরুতেই হারায় দুই ওপেনার আথার আলী খান ও নাইমুর রহমান দুর্জয়কে। আথার ৭ রান করলেও দুর্জয় রানের খাতাই খুলতে পারেননি। তিনে নামা মোহাম্মদ রফিক আউট হয়েছেন মাত্র ৪ রান করে।
এরপর সবুজ দলের হাল ধরেন মিনহাজুল আবেদীন নান্নু ও রাজিন সালেহ। এই দুজনে মিলে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটি গড়েন। নির্ধারিত ১০ ওভার শেষে নান্নু ২১ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও দুটি চারে।
রাজিনের ব্যাট থেকে আসে অপরাজিত ২৪ বলে ৩৫ রান। তিনি একটি ছক্কার সঙ্গে মেরেছেন ৫টি চার। লাল দলের হয়ে ২টি উইকেট নেন তালহা জুবায়ের। একটি উইকেট পান মোরশেদ আলী খান। মামুলি লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় লাল দল।
মেহরাব হোসেন অপি ০ ও জাভেদ ওমর বেলিম আউট হন ৩ রান করে। তুষার ইমরানের ব্যাট থেকে আসে ৪ রান। এরপর এহসানুল হক সেজানের ৯ বলে ঝড়ো ১৮, আব্দুর রাজ্জাকের ১১ বলে ১৯, হাসানুজ্জামানের ব্যাট থেকে আসে ১৪ বলে ১০।
এরপর তালহা জুবায়েরের ১২ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লাল দল। সবুজ দলের হয়ে ২টি উইকেট নেন রফিক। একটি করে উইকেট পান নাজমুল হোসেন, হাসিবুল হোসেন শান্ত ও খালেদ মাহমুদ সুজন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE