ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আফিফের বাদ পড়ার কারণ জানালেন প্রধান কোচ হাথুরু
সফরকারী আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে দলে ছিলেন না আফিফ হোসেন। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের খারাপ ফর্মের কারণে তিনি নেই টি-২০ স্কোয়াডে। তাহলে দেশেরর অন্যতম সেরা তারকা আফিফ কি জাতীয় দলের রাডার থেকে হারিয়ে গেলেন? প্রশ্ন ছিল হাথুরুর কাছে। তবে নিজের জবাবে হাথুরু পরিষ্কার জানিয়েই দিয়েছেন যে ফর্মে আসলে আবারও জাতীয় দলে ডাক পাবেন আফিফ।
সাংবাদিকদের তিনি বলেন, “সে দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। ঘরোয়া ক্রিকেটে গিয়ে রান করতে হবে। আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে তাহলে অন্য সবার মতোই সেও সুযোগ পাবে”
হাথুরু আবার বললেন যে নতুন কিছু খেলোয়াড়কে বাজিয়ে দেখতেও মাঝেমধ্যে এমন কিছু পরিবর্তন দরকার হয়। মূলত এই কথায় তিনি সাফ জানিয়ে দিলেন যে পারফর্ম্যান্স খারাপ হলেই দল থেকে বাদ পড়ার শঙ্কা দেখা দিতে পারে। তাহলে কি আফিফও তার বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন? হ্যা, হাথুরুর কথা মতে আফিফের ক্ষেত্রেও তাই হয়েছে।
“অবশ্যই। তার চেহারার কারণে না, পারফরম্যান্সের জন্যই। যে কেউ বাদ পড়লেই পারফরম্যান্সের কারণে। কখনো কখনো আবার টেক্টিকাল কারণ যদি আমরা আলাদা কিছু করতে চাই, আলাদা কাউকে দেখতে চাই; এটাও কখনো কখনো কারণ হয়”- প্রেস কনফারেন্সে চন্ডিকা হাথুরুসিংহে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE