ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শেষ হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল
এ দিন বৃষ্টির কারণে ম্যাচের ওভার সংখ্যা কমানো হয়। ১১ ওভারের ম্যাচে এ দিন রানের বন্যার সাক্ষী থাকে দর্শকরা। প্রথমে ব্যাট করে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান করে প্রোটিয়ারা। এ দিন শুরুটা খুব একটা ভালো হয়নি প্রোটিয়াদের। প্রথম বলেই আউট হয়ে যান কুইন্টন ডি'কক । একটা সময়ে ৫৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল প্রোটিয়া বাহিনী।
এর পরে কার্যত ব্যাট হাতে ম্যাচের রঙ বদলে দেন ডেভিড মিলার। ২২ বলে ৪৮ রানের এক দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন রিজা হেনড্রিক্স। ১২ বলে ২১ রান করেন তিনি। ইনিংসের শেষ দিকে সিসান্ডা মাগালার ৫ বলে ১৮ রানের ইনিংসে ভর করে ১৩১ রানে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা দল। ক্যারিবিয়ানদের হয়ে শেল্ডন কটরেল এবং ওডিওন স্মিথ দুটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ানদের হয়ে শুরুটা দুরন্ত করেন ওপেনার ব্রেন্ডন কিং। মাত্র ৮ বলে ২৩ রান করেন তিনি। জনসন চার্লস করেন ২৮ রান। তবে একটা সময়ে নিকোলাস পুরান,কাইল মেয়ার্স,ব্রেন্ডন কিং এবং জনসন চার্লসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। সেখান থেকে ১৮ বলে ৪৩ রানের অপরাজিত অধিনায়কোচিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি। হাতে তিন বল এবং তিন উইকেট রেখে সেঞ্চুরিয়নে এক অবিস্মরণীয় জয় ছিনিয়ে নেন রভম্যান পাওয়েলরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE