ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
দলের ঢোকার আগেই দারুন বার্তা দলেন সাইফ
বাংলাদেশ ক্রিকেট দলে দলে এখন পর্যন্ত বলার মতো পেস বোলিং অলরাউন্ডার আসেনি। অবশ্য এই না পাওয়ার মধ্যেও আশা জাগিয়েছিলেন দলের অন্যতম পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সে সুযোগও কাজে লাগাতে পারলেন কই! ইনজুরির সঙ্গে ফর্মহীনতার মিশেলে সাইফউদ্দিন দল থেকে বাদ পড়েছেন। বর্তমান সময়ে টাইগার পেসারদের উন্নতি দেখছেন তিনি নিজেও। সে কারণে এই অলরাউন্ডার জানেন দলে ঢোকা কতটা কষ্টের!
চলমান ডিপিএলে আবাহনীর হয়ে মাঠ মাতাচ্ছেন টাইগার এই পেসার সাইফউদ্দিন। অবশ্য নিজের দলে না থাকার প্রসঙ্গে তিনি টেনেছেন পাকিস্তানের পেসারদের উদাহরণ। শনিবার (২৫ মার্চ) ম্যাচ শেষে সাইফউদ্দিন বলছিলেন, ‘আগে শুনতাম যে অনেক সময় (পাকিস্তান দলে) ওয়াকার ইউনুস ও আকিব জাবেদরাও সুযোগ পেতেন না। এখন তো মাশা-আল্লাহ আমাদের পেস ইউনিট অনেক ভালো। আমরা চাই, (তারা) আরও ভালো খেলুক।’
অবশ্য দলের এমন পেস আক্রমণে নিজেকেও দেখতে চান সাইফউদ্দিন, ‘আমাদের শেষ কয়েকটি সিরিজ যদি দেখেন, তাহলে দেখবেন আমাদের পেস ইউনিট দুর্দান্ত করেছে। ওই পেস ইউনিটের যদি সদস্য হতে পারি, সত্যিই খুশি হব। আমিও চেষ্টা করছি। হাসান সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজরা দুর্দান্ত বোলিং করছে। যোগ্যতা দেখিয়েছে শরীফুলও।’
বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির কথা জানিয়ে সাইফউদ্দিন বলছিলেন, ‘আগে থেকেই সবার কম-বেশি স্কিল ছিল। আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে মানসিকতায় পরিবর্তন এসেছে। আমি নিজে থেকে যেটা অনুভব করি, তা হলো আমাদের পেসাররা আগের চেয়ে মানসিকভাবে এখন খুবই শক্তিশালী।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE