ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
‘মেসির মত তুমিও বিশ্বকাপ জিতবে’
ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা। গত বছর শেষের দিকে ৩৬ বছরের পড়া কাটিয়ে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হন বিশ্বসেরা লিওনেল মেসির দল আর্জেন্টিনা। সেই থেকে দেশটির বিশ্বকাপের উত্তেজনা পর্যন্ত এখনো শেষ হয়নি। বিশ্বকাপের উদযাপন শেষ না হতে হতেই প্রীতি ম্যাচে নেমেছিল আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে বিশাল জয় পান লিওনেল মেসির দল।
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার মানুষ হয়তো বাংলাদেশের মানুষকে এক প্রকার চিনতোনা। তবে কাতার বিশ্বকাপে মেসিদের দেশ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। যা নজর কেড়েছে আর্জেন্টিনার মানুষেরও। সুদীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে মেসিদের বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের রাস্তায় লাল-সবুজের পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠে আর্জেন্টাইনরা।
আর্জেন্টিনায় যেমন ফুটবল, তেমনি বাংলাদেশে জনপ্রিয় খেলা ক্রিকেট। আর তাই বাংলাদেশের ভালোবাসার প্রতিদান দিতে অনেক আর্জেন্টাইন লাল-সবুজের দেশের ক্রিকেটকে সাপোর্ট দেওয়া শুরু করে। এ তালিকায় শুরুর দিকেই নাম থাকবে লিয়ান্দ্রো গাল্লিচিওর। এর আগেও বাংলাদেশের অনেক জয়ের দিনে শুভেচ্ছা জানিয়েছেন এই আর্জেন্টাইন। তবে এবার উপলক্ষ্য বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের জন্মদিনে শুভকামনা জানালেন গাল্লিচিও।
সাকিব বিশ্বসেরা তারকা। যে কেউ শুভকামনা জানাতেই পারেন। তবে গাল্লিচিওর শুভেচ্ছা বিশেষ হওয়ার কারণ সাকিব নিজেও আর্জেন্টিনা ও মেসির পাগলা ভক্ত। আকাশী-সাদারা বিশ্বকাপ জেতার পর রাস্তায় বেরিয়ে পড়ার লোভ সামলাতে পারেননি তিনি। এমনকী জাতীয় দলের অনুশীলনেও আর্জেন্টিনার জার্সি গায়ে দেখা গেছে তাকে।
‘মেসির মতো তুমিও বিশ্বকাপ জিতবে’
লিয়ান্দ্রো গাল্লিচিও নামের ওই আর্জেন্টাইন নিজের ফেসবুক পেজে সাকিবের জন্মদিনে পোস্ট করে লিখেছেন, প্রিয় সাকিব আল হাসান আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার দিনে আপনি সেরা, আপনার পরিবার এবং বন্ধুদের সঙ্গে দুর্দান্ত সময় কাটুক। আমি আশা করি, গত বছরে মেসির মতো আপনিও ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ হাতে তুলবেন। আর্জেন্টিনা থেকে আমরা আপনাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি।
চারবার ব্যর্থ হয়ে আরাধ্য বিশ্বকাপ জিতেছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার মতো সাকিবও চার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছেন। সম্ভবত এবারই টাইগার অলরাউন্ডারের শেষ বিশ্বকাপ। মেসির মতো সাকিব কী পারবেন ভক্তদের স্বপ্ন পূরণ করতে? আগামী ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন সাকিব! সেটা সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE