ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বিসিবির লাল- সবুজ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

২০২৩ মার্চ ২৫ ২২:০৬:৪৬

বিসিবির লাল- সবুজ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আগামীকাল মিরপুরের হোম অব ক্রিকেটে বসতে যাচ্ছে সাবেক ক্রিকেটারদের মেলা৷ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে। দুইদলে বিভক্ত হয়ে মুখোমুখি হবেন প্রীতি ক্রিকেট ম্যাচে। টি-টেন এই ম্যাচে ঝড় তুলবেন নান্নু-বাসাররা। ম্যাচটি শুরু হবে দুপুর ২:৩০ টায়।

আজ ২৫ মার্চ শনিবার দুই দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। লাল দলে আছেন মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকদের মত সাবেক ক্রিকেটার। অন্যদিকে সবুজ দলে আছেন আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ রফিক ও খালেদ মাহমুদ সুজনের মত সাবেক তারকা ক্রিকেটার।

বাংলাদেশ লাল দল : মেহরাব হোসেন অপি, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, রাহুল নাইমুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান, এহসানুল হক সিজান, তালহা জুবায়ের, শফিউদ্দিন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, দিপু রায় চৌধুরি ও মোহাম্মদ আলী।

বাংলাদেশ সবুজ দল : হান্নান সরকার, শাহরিয়ার নাফিস, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান বাবুল, ফাহিম মুস্তাসির সুমিত, হাসিবুল হোসেন শান্ত, রবিউল ইসলাম ও রকিবুল হাসান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ