ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ
বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল চলতি এই আসরে টানা দুই হার দিয়ে যাত্রা শুরু করে। তবে সুখবর হল তৃতীয় ম্যাচে এসে ব্যর্থতার সেই বৃত্ত ভেঙেছে টাইগার যুবরা। বাংলাদেশের এই জয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামিকাল ২৬ মার্চ রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালে খেলতে ওই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের।
দুবাইয়ের আবু ধাবির টলেরেন্স ওভালে গতকাল ২৪ মার্চ শুক্রবার দিবা-রাত্রির ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানে জিতেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফিরতি দেখায় ২৯২ রান তাড়ায় আফগানরা থামে ২৪১ রানে।
এই দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ যুবারা। তিন নম্বরে নেমে পাল্টা আক্রমণ চালান জিসান আলম। তবে ঝড়ো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৭ চারে স্রেফ ২২ বলে ৩৮ রান করে ফেরেন এই তাইগার যুবা তারকা।
চতুর্থ উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন আহরার ও আরিফুল। যুব ক্রিকেটে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ড এটি। যে কোনো উইকেটে বাংলাদেশের যুবাদের এর চেয়ে বড় জুটি আছে স্রেফ ৫টি। নোমান মোমান্দের বলে কাহলেল আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আহরার। তিনি ৮ চার ও ১ ছয়ে করেন ১০০ বলে করেন ৮৭ রান।
অধিনায়ক ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আরিফুল। ১২৮ বলে ইনিংসে ৯ চার ও ১টি ছয় মারেন ডানহাতি এই ব্যাটার। শেষ দিকে ২টি করে চার-ছয়ে ১৪ বলে ২৯ রান নিয়ে বাংলাদেশকে ৩০০ রানের কাছাকাছি পৌঁছে দেন মাহফুজুর রহমান রাব্বি।
রান তাড়ায় প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি মারে আফগানিস্তান। ৪ ওভারে করে ফেলে ৩৩ রান। তবে এরপর রানের চাকা টেনে ধরে বাংলাদেশের বোলাররা। পরের ১১ ওভার থেকে আসে সেফ ১৭ রান। ষোড়শ ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন রাফি উজ জামান রাফি। হিজবুল্লাহ দোরানি ফেরেন ৫৬ বলে ৪৩ রান করে।
অপর প্রান্তে দলের অধিনায়ক নোমান শাহ আঘা দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। তবে অন্যদের কাছ থেকে তেমন সমর্থন পাননি। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে জয়ের কাছে যেতে থাকে বাংলাদেশ। সেঞ্চুরির আশা জাগিয়েও তা করতে পারেননি আফগান অধিনায়ক। ৪২তম ওভারে রাফির বলে কট বিহাইন্ড হন তিনি। ৯ চার ও ২ ছয়ে ১০৯ বলে খেলেন ৯৩ রানের ইনিংস।
নোমানের বিদায়ের পর বাংলাদেশের জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। ১১ নম্বরে নামা কাহলেল ২ ছয়ে ৬ বলে ১৪ রান করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। বল হাতে বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রাফি, আরিফুল, শেখ পারভেজ জীবন ও মাহফুজুর রহমান। রোহানাত দৌল্লাহ বর্ষণ ও জিসানের ঝুলিতে জমা পড়ে বাকি ২ উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE