ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আইপিএলের শুরুতে তারকা ক্রিকেটারকে পাবে না লক্ষ্ণৌ
হাতেগোনা আর কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল. আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আসর। নানা দেশের তারকা ক্রিকেটার গুলো মুখিয়ে থাকেন এই আসরে খেলার জন্য। যতটা উত্তেজনা সৃষ্টি করে ঠিক ততটা টাকার ছড়াছড়ি
এই আসরের অন্যতম শক্তিশালী দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পেস বোলিং আক্রমণের মূল ভরসা মহসিন খান। আইপিএলের গত আসরে তার ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই প্লে অফ নিশ্চিত করতে পেরেছিল আসরের নতুন যুক্ত হাওয়া দলটি। এবার ইনজুরি শঙ্কায় তার পুরো আইপিএলের আসরে খেলা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই পেসার বাঁ কাঁধের ইনজুরিতে ভুগছেন। গত বছর অস্ত্রোপচার করে তার কাঁধে জমাট বাধা রক্ত বের করতে হয়েছিল। এ কারণে আইপিএলের গত আসরের পর কোনো প্রতিযোগীতামূলক ম্যাচে বোলিংই করতে পারেননি তিনি।
বোলিং করতে অস্বস্তি হওয়ায় মহসিন গিয়েছিলেন বেঙ্গালুরুতে জাতীয় অ্যাকাডেমীতে। সেখানেই তার অস্ত্রোপচার হয়েছিল। এই পেসার আইপিএলকে সামনে রেখে বর্তমানে লক্ষ্ণৌয়ের ক্যাম্পে যোগ দিয়েছে। যদিও এখনও বোলিং শুরু করতে পারেননি তিনি।
যদিও নেটে তাকে ব্যাটিং করতে দেখা গেছে। বাঁ কাঁধ এখনও বোলিং করার মতো উপযুক্ত হয়ে উঠেনি বলে জানিয়েছে ক্রিকইনফো। আইপিএলের গত আসরে তৃতীয় হয়ে শেষ করেছিল লক্ষ্ণৌ। আইপিএলের শেষ ভাগে আবারও বোলিংয়ে ফিরতে পারেন মহসিন।
তার বিকল্প হিসেবে গত ডিসেম্বরে নিলাম থেকে লক্ষ্ণৌ দলে ভিড়িয়েছে সৌরাষ্ট্রের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটকে। খেলতে না পারলেও মহসিনকে দলের সঙ্গে রাখার সিদ্ধান্ত নিয়েছে লক্ষ্ণৌ। দলের সঙ্গে থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন।
আইপিএলের গত আসরে পাওয়ার প্লে ও ডেথ ওভারে সমানতালে বোলিং করেছিলেন মহসিন। যদিও গত আসরে শুরুটা ভালো ছিল না তার। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে দুই ওভারে ১৮ রান খরচা করে উইকেট শূন্য ছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর দারুণভাবে ফিরে এসেছিলেন মহসিন।
পরের আট ম্যাচে ১২.৭৮ গড়ে নিয়েছিলেন ১৪ উইকেট। সেখানে ওভার প্রতি তিনি খরচা করেছিলেন ৫.৭৭ রান করে। আইপিএলের গত আসরে অন্তত ২০ ওভার করা ৩৩ বোলারদের মধ্যে তার চেয়ে ভালো ইকোনোমি ছিল না আর কোনো বোলারের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE