ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আরেক একটি নতুন রেকর্ড গড়লেন রোনালদো
বাদের আল মুতাওয়াকে ছাড়িয়ে পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এখন সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার।রোববার রাতে লিচেনস্টাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে কুয়েত তারকার রেকর্ড ছাড়িয়ে যান পর্তুগাল সুপারস্টার ফুটবলার। রেকর্ড উদযাপন করেছেন জোড়া গোলে, যার মাধ্যমে ৩৮ বছর বয়সী এ তারকা একাধিক বার্তাও দিয়েছেন।
এক সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ক্ষোভ নিংড়ে দেওয়া সংক্রান্ত বিতর্ক নিয়েই গতবছরের শেষে দিকে শেষ হয়ে যাওয়া কাতার বিশ্বকাপ খেলতে যান রোনালদো। আসর শুরুর আগেই তার সঙ্গে চুক্তি বাতিল করে ম্যানইউ। বিশ্বকাপটাও ভালো যায়নি সাবেক রিয়াল মাদ্রিদ তারকার। নকআউটের দুই ম্যাচে এ ফুটবলারকে বেঞ্চেই রাখেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস।
ওখানেই রোনালদোর ক্যারিয়ারের শেষ দেখা হচ্ছিল। সান্তোসের জায়গায় দায়িত্ব নিয়েছেন রবার্তো মার্তিনেজ। এ কোচ রোনালদোর ওপর আস্থা রাখলেন, যার প্রতিদানও পেলেন। ম্যাচের পর রোনালদোর অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বললেন পর্তুগাল কোচ মার্তিনেজ, ‘সম্পূর্ণ নতুন একটা চক্র শুরু করেছি আমরা। এখানে একজন খেলোয়াড়ের নিবেদন দেখানো গুরুত্বপূর্ণ।
আমরা ক্রিশ্চিয়ানোর অভিজ্ঞতা ব্যবহার করতে পারি। ক্রিশ্চিয়ানো নিজের সামর্থ্যও দেখিয়েছে।’ লিসবনে আয়েশি জয়ে বাছাই শুরু করার পর সামাজিক মাধ্যমে স্বস্তি প্রকাশ করে রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলে আবারও খেলা, গোল করতে পারাটা দারুণ অনুভূতির। এ ভেন্যু আমার জন্য বিশেষ। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরে আমি গর্বিত।’
অথচ মাস তিনেক আগে খোদ রোনালদোই নিজের ক্যারিয়ার নিয়ে সন্দিহান ছিলেন। পরিবারের সঙ্গে আলোচনার পর হার না মেনে লড়াই জারি করার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা। এ সম্পর্কে তিনি বলেন, ‘ক্যারিয়ার নিয়ে পরিবারের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়েছি— আর যাই হোক, হার মানতে পারি না। পুরো ঘটনা পর্যালোচনার পর নতুনভাবে শুরুর সিদ্ধান্ত নিয়েছি।
পর্তুগালকে আমি শীর্ষ স্তরে নিতে চাই।’ জোড়া গোল করে দলের জয়ে ভূমিকা রাখার পর রোনালদো বলেছেন, ‘জাতীয় দলে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। কোচ রবার্তো মার্তিনেজ দেখিয়েছেন তিনি আমার ওপর আস্থা রাখছেন। আমি সব সময় খেলতে চাই। দল-সংশ্লিষ্ট সবার সঙ্গে এবং আমার সঙ্গেও কথা বলেছেন কোচ।
জাতীয় দলকে এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছি—এটা আমি বুঝতে পারছি। আমি এটা অনুভব করছি।’ ম্যানচেস্টার ইউনাইটেডের তিক্ত ওই অধ্যায় সম্পর্কেও কথা বলেছেন রোনালদো, ‘কঠিন সময়ে বোঝা যায় কে আপনার প্রকৃত বন্ধু। আমার ক্যারিয়ারে বাজে সময় গেছে। তা বলতে দ্বিধা নেই। এ নিয়ে আমার কোনো অনুশোচনাও নেই। ভালো করি বা না করি, জীবন এগিয়ে যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা