ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
রমজান মাসে পাকিস্তানের ভালো খেলের কারন জানালেন মিকি আর্থার
পবিত্র রমজান মাসের মধ্যেই আজ ২৫ মার্চ শুরু হয়েছে পাকিস্তান-আফগানিস্তান টি-২০ সিরিজ। পাকিস্তান দলের সাবেক প্রধান কোচ মিকি আর্থার জানিয়েছে আর এই মাসে খেলতে নামলে পাকিস্তানি ক্রিকেটাররা বিশেষভাবে উজ্জীবিত থাকেন।
পাক এই সাবেক কোচ আছেন আর্থার বর্তমানে ডার্বিশয়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রধান কোচের দায়িত্বে আছেন বলে জানা যায়। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর রমজান মাসের প্রভাব নিয়ে কথা বলেছেন।
পবিত্র মাহে রমজান মাসে ধর্মীয় বিশ্বাস কীভাবে পাকিস্তানি ক্রিকেটারদের প্রভাবিত করে, তা জানাতে গিয়ে আর্থার বলেছেন, ‘আমি মনে করি, গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অন্য একটি সংস্কৃতিতে প্রবেশ করা। এর (রমজানের) নৈতিকতা ও মূল্যবোধ দ্বারা আমি খুবই মোহিত হয়েছি। এই সংস্কৃতি খুবই শুদ্ধ ও ভালো। মুসলিমদের বিশ্বাসের জন্য রমজানের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আমরা মানসম্মত ক্রিকেট খেলেছি। আমরা সব সময় সফলও হয়েছি।’
২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন আর্থার। তাঁর সময়ে চ্যাম্পিয়নস ট্রফি জয়সহ বেশি কিছু সাফল্য পায় পাকিস্তান।
নিজের সময়ে রমজান মাসে পাকিস্তান ক্রিকেটের সাফল্যের কিছু উদাহরণও তুলে ধরেন আর্থার, ‘রমজানে আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি। রমজানেই আমরা লর্ডসে টেস্ট জিতেছি। যেটা আমার গুরুত্বপূর্ণ লেগেছে, তা হলো নিজেদের বিশ্বাস এবং রমজানের প্রতি খেলোয়াড়দের নিবেদন। এটা খুবই দারুণ ব্যাপার। পাশাপাশি যেটা উজ্জীবিত করে, তা হলো যেভাবে খেলোয়াড়েরা এর সঙ্গে মানিয়ে নেয়, সেটা। এটা খুবই দারুণ।’
বছরের শুরুতে আর্থারকে আবারও পাকিস্তানের ক্রিকেটে ফেরানোর কথা শোনা যায়। পিসিবি সভাপতি নাজাম শেঠি সে সময় বলেছিলেন, ‘মিকি আর্থারের সঙ্গে আমি অধ্যায়টা শেষ করিনি। আমি ব্যক্তিগতভাবে মিকির সঙ্গে দর–কষাকষি করছি। আমরা বিষয়টি ৯০ শতাংশ সমাধান করেছি। আশা করি, আমরা খুব শিগগির তার যুক্ত হওয়ার খবর দিতে পারব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা