ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আইপিলে মাঠে নামার আগের সমর্থকদের বিশেষ বার্তা দিলেন বিরাট
হাতে গোনা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন ভারতের সব থেকে বড় ঘরোয়া আসর এইপিএল। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ইতিমধ্যে উত্তেজনা চরমে উঠছে। উন্মাদনার পারদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অনেক ক্রিকেটারই নিজেদের জাতীয় দলের খেলা শেষ করে ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে শুরু করেছেন ধীরে ধীরে।
ভারতীয় জাতীয় দলের হয়ে এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটা বিরাট কোহলি। এই ফর্ম নিয়েই আইপিএলের অন্যতম শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেবেন ভিকে। এই আগের বছর আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ১৫টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে পঞ্চাশের বেশি রান করেন। তাঁর খারাপ ফর্মের জন্য কিছুদিন ক্রিকেট থেকে বিশ্রামও নেন এই সাবেক অধিনায়ক। বছরের শেষের দিকে সেপ্টেম্বরে এশিয়া কাপে ফর্মে ফিরে আসেন।
বিশ্রামের পর থেকে দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়ে সমালোচকদের যোগ্য জবাব দেন কোহলি। বর্তমানে ৭৫টি আন্তর্জাতিক সেঞ্চুরিতে পৌঁছেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এছাড়াও ভারত বনাম পাকিস্তান ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার সময় সেরা পারফরম্যান্সের মাধ্যমে ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন ভারতকে।
সম্প্রতি আরসিবির একটি অনুষ্ঠানে তিনি তাঁর খেলা থেকে বিশ্রাম নেওয়ার প্রসঙ্গে বিরাট বলেন, 'খেলার প্রতি ভালবাসাকে পুনরায় ফিরিরে আনতে বিশ্রামটা দরকার ছিল। মাঠে যা ঘটছিল তা থেকে দূরে সরে গিয়ে কয়েক দিন বিশ্রাম নেওয়ার পর নতুন করে শুরু করা সম্ভব। আমি যখন ক্লান্ত হয়ে পড়ি তখন আমি উপায় খুঁজে বের করার চেষ্টাও করেছি। আমাকে প্রথমে একজন মানুষ হিসাবে নিজেকে ভাবতে হত। নিজেকে ক্রমাগত বিচার করার বিষয় থেকে বেরিয়ে আসতে হত। কিছুদিন খেলা থেকে দূরে থাকা আমাকে কামব্যাক করতে সাহায্য করেছে। এটি আমাকে খেলার জন্য উত্তেজনা এবং ভালবাসা ফের আগের মত ফিরে পেতে সাহায্য করে। যখন আমি ফিরে আসি তখন চাপহীন ভাবে খেলতে পারি।'
তিনি আরও বলেন, 'ফলাফল খেয়াল করলে দেখা যাবে আমি টি-টোয়েন্টি, ওয়ান ডে এবং সম্প্রতি টেস্ট সিরিজেও ভালো খেলেছি। আমি যেভাবে খেলতে চাই সেই ভাবে খেলতে পারছি। এখনও আমি আমার সেরাটা দিতে পারি। আমি সবসময় এইরকমই খেলতে চাই। এইরকম খেলতে পারলে আইপিএলে দলকে সাহায্য করতে পারব।' ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে এই বছরের আইপিএলের যাত্রা শুরু করবেন বিরাটরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা