ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাকিবের পাশে দাঁড়ালেন সভাপতি পাপন
নিজের জন্মদিনে দেশবাসীকে এক বড় উপহারই দিলেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ ২৪ মার্চ শুক্রবার রাজধানীর এক হোটেলে নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন উদ্বোধন করেছেন টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া তার কোচ এবং সতীর্থরাও এই অনুষ্ঠানে যোগ দেন।
অবশ্য আজ যে সাকিবের জন্মদিন ছিল সেটা জানতেন না পাপন। অনুষ্ঠানে বক্তব্য দেয়ার শুরুতেই পাপন বলছিলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সাকিবের জন্মদিন। আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল কিন্তু আমি জানতাম না। এবং এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম সত্যিই আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। জন্মদিনে এমন একটা প্রোগ্রাম। ’
এ প্রসঙ্গে পাপন বলেন, ‘ক্যান্সার হলেই যে মারা যাবে, জীবন শেষ। এমন জিনিস এখন কিন্তু আগের মতো নেই। আমরা যদি ট্রিটমেন্ট ঠিকভাবে করতে পারি তাহলে অনেকে বেঁচে যাব। অন্তত বেশিদিন বাঁচতে পারবো। যত তাড়াতাড়ি ক্যান্সার ধরা পড়বে, তত তাড়াতাড়ি সেই মানুষটাকে আমরা সুস্থ করতে পারবো। প্রথম কথা হচ্ছে সচেতনতা, আর যেটার সঙ্গে সাকিবের নাম আছে। সচেতনতা তৈরির জন্য এর চেয়ে ভালো কিছু তো আর হতে পারে না। বাংলাদেশে সাকিবের নাম শুনলেই...অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট, সচেতনতা কর্মসূচি সফল করার জন্য। ’
পাপন নিজে ওষুধ শিল্প প্রতিষ্ঠানের সভাপতি। সে কারণেই সাকিবের ক্যানসার ফাউন্ডেশনকে ওষুধ দিয়ে সহায়তার ব্যাপারে আশ্বাস দিয়ে বলেন, ‘আমি শুধু এটুকু বলবো সাকিবের এই উদ্যোগটা একটা মহতী উদ্যোগ। অবশ্যই আমাদের সাহায্য থাকবে যেকোনো সময়, যেখানে যা লাগে। একটা সুবিধা আছে আমি আবার ওষুধ শিল্প সমিতিরও সভাপতি। অবশ্যই ফার্মাসিউটিক্যালস কোম্পানি যারা ওষুধ বানাচ্ছি বাংলাদেশে, তারা এই প্রতিষ্ঠানকে যখন যা দরকার সাহায্য করবে। এ ব্যাপারে আমি কথা দিচ্ছি। আমার তরফ থেকে শুধু সাকিব না, এটার সঙ্গে যারা যারা জড়িত আছে, সবাইকে বলে রাখছি। পূর্ণ সমর্থন সবসময় পাবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা