ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
এখন পর্যন্ত যে রেকর্ডের মালিক শুধুই সাকিব
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এখনো অব্দি ক্রিকেটের রেকর্ড গড়েছে কিংবা রেকর্ড ভেঙেছে অনেক তারকাক্রিকেটার। তবে বাংলাদেশ দলের অন্যতম তারকা ক্রিকেটার বর্তমানে বাংলাদেশে টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান মানেই বাংলাদেশ ক্রিকেটে এক অন্যতম রেকর্ডের নাম।
বিশ্বসেরা এই টাইগার ক্রিকেটের কাছে রেকর্ড ভাঙাগড়া যেন ‘বাঁ হাতের খেল’। প্রায় সময়ই রেকর্ড গড়েন বলে ভক্তরা অনেকেই তাকে সাকিব আল হাসান না বলে বলে ‘রেকর্ড আল হাসান’। সাকিবের ৩৬তম জন্মদিনে দেখে নেওয়া যাক তার কিছু বিরল কীর্তি।
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ১২ হাজার রান ও ৬০০ উইকেটঃ আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের একমাত্র কীর্তি সাকিবের। ৪০৭ ম্যাচে করেছেন ১৩ হাজার ৭৩৪ রান এবং নিয়েছেন ৬৬৩ উইকেট।
এক ভেন্যুতে সর্বোচ্চ রানঃ আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ড সাকিবের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন সংস্করণ মিলে ১৪১ ম্যাচে করেছেন ৪ হাজার ৬৭৭ রান।
এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেটঃ সর্বোচ্চ রানের মতো আন্তর্জাতিক ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তিও সাকিবের। মিরপুরে ১৪১ ম্যাচে ২৪৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘদিন খেলাঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সময়ের হিসাবে ম্যাচ খেলার রেকর্ডে শীর্ষে সাকিব। ২০০৬-এর ২৮ নভেম্বর থেকে ২০২৩-এর ১৪ মার্চ পর্যন্ত ১৬ বছর ১০৬ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন বাংলাদেশের এ বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
সবচেয়ে কম বয়সি টেস্ট অধিনায়কঃ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব। ২০০৯-এর ১৭ জুলাই গ্রেনাদার সেন্ট জর্জেস গ্রাউন্ডে ২২ বছর ১১৫ দিন বয়সে টেস্টে অধিনায়ক সাকিবের অভিষেক হয়। এই রেকর্ড গড়ার পথে সাকিব ভেঙেছেন মোহাম্মদ আশরাফুলের রেকর্ড। ২০০৭-এর ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে শ্রীলংকার বিপক্ষে ২২ বছর ৩৫৩ দিন বয়সে টেস্টে অধিনায়ক হয়েছেন আশরাফুল।
সবচেয়ে বেশি সিরিজসেরাঃ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যান অব দ্য সিরিজ হওয়ার কীর্তি গড়েন সাকিব। ২৩০ ওয়ানডে খেলে বাংলাদেশের এই অলরাউন্ডার সিরিজসেরা হয়েছেন সাতবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা