ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
দ্য হান্ড্রেডের ড্রাফটে দেখে নিন বাবর সহ পাকিস্তানি ক্রিকেটারদের অবস্থান
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় আসল হলো দ্য হান্ড্রেড। এখনো পর্যন্ত ক্রিকেটের উত্তেজনা সৃষ্টি করা ছোট ফরমেট হচ্ছে দ্য হান্ড্রেড। ক্রিকেট বিশ্বের বিভিন্ন নামিদামি ক্রিকেটাররা এই আসরে খেলার জন্য মুখিয়ে থাকেন। তেমনি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দ্য হান্ড্রেডের সবকটি আসরের ড্রাফটেই নাম দিয়েছিলেন।
তবে হতাশার খবর হল এই বিশ্ব সেরা অলরাউন্ডার দল পাননি একবারও। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টের আসন্ন আসরের ড্রাফটেও নাম দিয়েছিলেন সাকিব। ইংলিশ এই আসরে ১ লাখ ২৫ হাজার পাউন্ডে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কেউ।
এই ড্রাফটে শুধু সাকিব নয় এদিন দল পাননি লিটন সহ মোট বাংলাদেশের আরও পাঁচ ক্রিকেটার। যে তালিকায় লিটন দাসের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সৌম্য সরকার এবং আফিফ হোসেন ধ্রুব। ড্রাফটে টাইগার ওপেনার লিটনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশ দলের অন্যতম অলরাউন্ডার আফিফ ছিলেন ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে।
বাকি তিন ক্রিকেটার নাসুম, তাসকিন এবং সৌম্যর ছিল না নির্দিষ্ট কোনো ভিত্তিমূল্য। এদিকে নারী দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন জাহানারা আলম। বাংলাদেশ থেকে একমাত্র নারী ক্রিকেটার হিসেবে দেয়া জাহানারাকেও দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেনি কেউ।
সাকিব-লিটন ছাড়াও এদিন ড্রাফটে দল পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। সাকিবের সঙ্গে বড় নাম হিসেবে ছিলেন ট্রেন্ট বোল্ট, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও রাইলি রুশো। তাদের কেউই দল পাননি এবারের আসরের।
ড্রাফট শুরুর আগে বিদেশি ক্রিকেটারদের নিয়ে একটা ফ্যান পোল তৈরি করেছিল দ্য হান্ড্রেড কতৃপক্ষ। যেখানে প্রশ্ন করা হয়েছিল কাকে দ্য হান্ড্রেডে দেখতে চান। এমন পোলে সবচেয়ে বেশি ২৫ শতাংশ ভোট পেয়েছিলেন বাবর। তবে পাকিস্তানের অধিনায়ককে পেতে আগ্রহ দেখায়নি কোনো দল।
বাবর আজম অবিক্রিত থাকলেও দ্য হান্ড্রেডে দল পেয়েছেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ইহসান উল্লাহ। কদিন আগে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল শিরোপা জেতা শাহীন আফ্রিদি ও হারিস খেলবেন ওয়েলস ফায়ারের হয়ে। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতা ইহসান উল্লাহর ঠিকানা ওভাল ইনভিন্সিবল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা