ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাকিবের আলোচিত দুবাই ভ্রমণ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি
মাঠের বিশ্বসেরা ক্রিকেট বাংলাদেশ টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব মাঠের বাহিরে বিভিন্ন ইস্যুতে আলোচিত ও সমালোচিত পড়তে দেখা যায়। তবে সমালোচনার খাতায় নতুন একটি বিষয় যুক্ত হয়েছে গত সপ্তাহে৷ দুবাইয়ে পলাতক আসামীর জুয়েলারির দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে। দেশ সেরা সাকিব আল হাসানের এই ঘটনায় সারা দেশব্যাপী তোলপাড় পড়ে গিয়েছিল। তবে সেসব সমালোচনা-বিতর্ক একপাশে রেখে মাঠের ক্রিকেটে সাকিব আবার অনন্য।
সরফকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দুবাই থেকে ফিরে মাঠে নেমেই ব্যাট হাতে অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব দেখায়। অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও সেই ম্যাচে তিনি করেছিলেন ৯৩ রান। বল হাতেও প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হানেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাতেও সাকিবের এই দুবাই কান্ড যেন ছাপা পড়ছে না। এবার এ ঘটনায় মুখ খুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গত বৃহস্পতিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সিরিজ জয় শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের দুবাই কান্ড নিয়ে কোনো কথা বা আলোচনা হয়েছে কি না। যদিও এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন সিরিজ শেষে এই ব্যাপারে তারা কথা বলবেন।
সেই প্রশ্নই পাপনকে করা হয়েছিল। জবাবে পাপন বলেন ‘না, কারোর সাথে কোনো আলাপ হয়নি। এখানে কয়েকটা কারণ আছে প্রথম কথা হচ্ছে এখন সিরিজ চলছে। সিরিজের মাঝখানে এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না। আমাদের কাছে কেউ এপ্রোচ না করা পর্যন্ত আমরা….ধরে নিচ্ছি যেটা নাকি তদন্ত চলছে বা বিচারাধীন একটা ব্যাপার। এই জায়গাটাই নিজে থেকে গিয়ে আমরা এটার মধ্যে জড়িত হব কিসের জন্য। আমাদের কাছে যদি কখনো আসে তখন দেখা যাবে। আমাদের কাছে এখন পর্যন্ত কেউ এপ্রোচ করেনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা