ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
মাঠে নামার আগেই সর্বনাশ কেকেআরের, হারাতে যাচ্ছে আরও এক তারকা ক্রিকেটার
হাতেগোনা আর কয়েকদিন পর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সব থেকে বড় জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এই আসরে মাঠে নামার আগে আবারও চরম ধাক্কা খেলো কলকাতা নাইট রাইডার্স। কয়েকদিন আগে ইনজুরির মুখে পড়েছে দলের অন্যতম তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার।
তারপরে আবারও এক ক্রিকেটারের ইনজুরিতে চরমভাবে ভোগাচ্ছে কেকেআর কে। কলকাতা নাইট রাইডার্স দলের ক্ষেত্রে যেন আসছে আকের পর এক দুঃসংবাদ। মাঠে নামার আগেই ব্যাকফুটে শাহরুখ খানের দল। আবার একটা খারাপ খবর তাদের জন্য। এমনটা আশা করেননি কেউ। লকি ফার্গুসনের গতবারের মরসুমটা দারুণ কেটেছে। ১৪ ম্যাচে ১২টি উইকেট নিয়েছিলেন। গত মরসুমের দ্রুততম ডেলিভারির পাশে তাঁর নাম রয়েছে।
গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করার পেছনে তার অবদান ছিল অনেকটা। তিন মরসুম কলকাতায় কাটানোর পর ২০২২ সালে গুজরাতের হয়ে খেলেছিলেন কিউয়ি পেসার। শুধু পাওয়ার প্লে-তেই নয়, কিউয়ি স্পিডস্টার ডেথ ওভারেও সমান কার্যকরী। ২০২৩ আইপিএলে ফের একবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা রয়েছে ফার্গুসনের।
প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে গিয়ে চোট পেয়েছেন ওই ক্রিকেটার। আইপিএল শুরুর আগেই চোট আঘাতে জর্জরিত দলটি। শ্রেয়স আইয়ারকে সামনে রেখে তৃতীয় আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে দল গড়েছে কিং খানের। তার এখন অস্ত্রোপচার করা হবে কিনা তাই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার মধ্যে লকির চোটের ব্যাপারটা কেকেআর ব্রিগেডের অনেক পরিকল্পনা ভেস্তে দিতে পারে।
তবে নাইট রাইডার্স দলের ফিজিওর সঙ্গে নিউজিল্যান্ডের ওই পেসারকে দেখাশোনা করা ফিজিওর কথা হচ্ছে। সেরকম হলে ফার্গুসনকে ভারতে চলে আসতে বলা হবে। তার রিহ্যাব ব্যাপারটা দেখবে কেকেআর শিবির। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র নেবেন লকি নিজেই।
তিনি নিজেও জানেন এবার কেকেআর দলে প্যাট কামিন্স নেই। তার ওপর কতটা নির্ভর করে থাকেন কেকেআর শিবির। ব্যাট হাতেও অবদান রাখতে পারেন তিনি। কেকেআর কোচ চন্দ্রকান্ত পন্ডিত এবং সাপোর্ট স্টাফরা এই ব্যাপারটা কিভাবে সামলান সেটাই এখন দেখার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা