ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাকিবের ক্যান্সার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ
মাঠের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় টি ২০ ও টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান সবসময় দুর্দান্ত এবং অপ্রতিরোধ্য। তেমনি মাঠের বাইরেও মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় এই বিশ্বসেরা টাইগার এই অলরাউন্ডারকে। ২০২০ সালে বিশ্বব্যাপী হানা দেয় করোনা মহামারী।
ঠিক সেই সময় নিজের নামে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন' খুলে দাঁড়িয়েছিলেন দেশের মানুষের পাশে। করেছেন হেলথ কার্ডও, যার মাধ্যমে মানুষরা পেতে পারেন হাসপাতাল থেকে কম মূল্যে সেবা।
এবার আরও বড় এক উদ্যোগ নিলেন অধিনায়ক সাকিব। শুধু দেশের বলে কথা নয় বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা অগুণিত। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এই রোগের চিকিৎসা করতে খরচ হয় লাখ-লাখ কিংবা কোটি টাকা। সে সব চিন্তা করেই হয়তো সাকিব উদ্বোধন করতে যাচ্ছেন নিজের নামে ক্যান্সার ফাউন্ডেশন।
আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর পাঁচ তারকা এক হোটেলে এই ফাউন্ডেশনের উদ্বোধন করবেন সাকিব। বলে রাখা ভালো আগামীকাল ২৪ মার্চ সাকিবের ৩৬তম জন্মদিন। আর এই দিনটিকেই মহৎ একটি কাজের জন্য বেছে নিলেন সাকিব।
এদিকে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলছে বাংলাদেশ দল। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে টাইগাররা উড়াল দেবে সাগরিকায়। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের ৩টি টি-টোয়েন্টি ম্যাচই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা