ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সূর্যকুমার ভুল শট খেলেছে: রোহিত
টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক করেন সূর্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যানকে নিয়ে। টি-টোয়েন্টিতে সে যতই ভালো খেলুক না কেন, ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে তার জায়গা ধীরে ধীরে সরে যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে সুরিয়ার পাশে দাঁড়িয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ওয়ানডে ক্রিকেটে লজ্জাজনক নজির স্থাপন করেছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ওয়ানডেতে প্রথম বলেই আউট হয়েছিলেন উইকেটে। অর্থাৎ, সিরিজের তিনটি ম্যাচেই গোল্ডেন ডাক ডাকলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের সেরা এই ব্যাটসম্যান ওয়ানডে ক্রিকেটে অজিদের বিপক্ষে খাতাও খুলতে পারেননি।
মুম্বাইয়ে প্রথম এক দিনের ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সূর্য। মিচেল স্টার্কের প্রথম বলেই আউট হন তিনি। পরের ম্যাচে বিশাখাপত্তনমেও একই ছবি। আবার স্টার্কের বলে গোল্ডেন ডাক করে সাজঘরে ফেরেন টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার। চেন্নাইয়ে তৃতীয় ম্যাচে অবশ্য তাঁকে আর চার নম্বরে নামায়নি টিম ম্যানেজমেন্ট। তবে সাত নম্বরে ব্যাট করতে নামলেও, ছবিটা বদলায়নি। প্রথম বলেই বোল্ড হন সূর্য। এ দিন অবশ্য বোলার ছিলেন অ্যাস্টন অ্যাগার।
পরপর তিন ম্যাচে সূর্য গোল্ডেন ডাক করেন। স্বাভাবিক ভাবেই টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটারকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যতই টি-টোয়েন্টিতে তিনি ভালো খেলুন না কেন, ৫০ ওভারের ক্রিকেটে ভারতীয় দলে তাঁর জায়গা ধীরে ধীরে আলগা হচ্ছে। তবে এই পরিস্থিতিতে সূর্যের পাশে দাঁড়িয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ভারত অধিনায়ক বলেছেন, ‘ও এই সিরিজে তিনটি ম্যাচে মাত্র তিনটি বল খেলেছে, ইয়ার। আমি জানি না, এর ভিত্তিতে কী বলা যায়। সত্যি বলতে কী ও তিনটি দুরন্ত বলে আউট হয়েছে। তৃতীয় ম্যাচে মনে হয় না বলটা ততটাও ভালো ছিল। তবে ও ভুল শট খেলেছে। ওর এগিয়ে এসে খেলা উচিত ছিল। সেটা ও ভালোই জানে। ও খুব ভালো স্পিন খেলে। আমরা গত কয়েক বছর ধরে এটা দেখেছি। এই কারণেই আমরা ওকে ধরে রেখেছিলাম এবং শেষ ১৫-২০ ওভারের মেরে খেলার দায়িত্ব দিয়েছিলাম। যেখানে ও নিজের খেলা খেলতে পারে। কিন্তু এটা সত্যিই দুর্ভাগ্যজনক যে,ও মাত্র তিনটি বল খেলতে পেরেছে। যে কারও ক্ষেত্রেই হতে পারে। কিন্তু সম্ভাবনা এবং ক্ষমতা সব সময়ে আছে। ও এই মুহূর্তে সেই পর্বের মধ্য দিয়ে যাচ্ছে।’
উল্লেখ্য, এক দিনের ক্রিকেটে গত বছর ফেব্রুয়ারি মাসে শেষ বার অর্ধশতরান করেছিলেন সূর্য। তার পর থেকে শেষ ১৭টি ম্যাচে তাঁর সর্বাধিক রান ৩৪। ভারতের হয়ে ২৩টি এক দিনের ক্রিকেটে ৪৩৩ রান করেছেন সূর্য। গড় মাত্র ২৫.০৪। ভারতীয় ম্যানেজমেন্টকে ভরসা দিতে বারবার ব্যর্থ হচ্ছেন সূর্য। এর পর কি আর তিনি একদিনের দলে জায়গা পাবেন? উঠে গিয়েছে প্রশ্ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা