ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
লাহোর কালান্দার্সের খেলোয়াড়রা জমি-আইফোন উপহার পেল
শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স মাত্র ১ রানে পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল ফাইনাল জিতেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল মুলতান সুলতান। ফাইনালে ব্যাট হাতে মাত্র ১৫ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। এবার ফাইনাল জিতে পিএসএল ট্রফি জেতার পুরস্কার পেলেন লাহোর কালান্দার্সের ক্রিকেটাররা।বাড়ি ও আইফোন তৈরির জন্য জমিও দেওয়া হয়েছে ক্রিকেটারদের!
পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএলের ইতিহাসে প্রথম দল হিসেবে লাহোর কালান্দার্স তাদের ট্রফি ধরে রাখতে সমর্থ হয়েছে। পাকিস্তানের ক্রিকেটার ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি, জামান খান এবং আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানকে কালান্দার্স সিটিতে উপহার দেওয়া হয়েছে বাড়ি তৈরির জমি।
কালান্দার্স সিটি আসলে একটি রিয়েল এস্টেট প্রোজেক্ট। যেটি লাহোর কালান্দার্স ফ্র্যাঞ্চাইজির মালিকদের মালিকানাধীন। জমির পরিমাণ ১ ‘কানাল’ অর্থাৎ ৫৪৪৫ স্কোয়ার ফিট। যার দাম পাকিস্তানের মুদ্রায় ৯২.৫ লাখ টাকা। ভারতীয় মুদ্রায় এর মূল্য ২৭ লাখ টাকা। কোম্পানির নিজস্ব ওয়েবসাইটেই এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
ফাইনালে লাহোর প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ২০০ রান করেন আফ্রিদিরা। ১৫ বলে অপরাজিত ৪৪ রানের মারকাটারি ইনিংস খেলার পাশাপাশি ফাইনালে ৫১ রান দিয়ে বিপক্ষের চার উইকেটও তুলে নেন শাহিন। আর তাঁর এই দুরন্ত পারফরম্যান্সের কারণেই তাঁকে উপহার দেওয়া হয়েছে ১ কানাল জমি। পিএসএলে দলকে নেতৃত্ব দিয়ে ট্রফি এনে দেওয়ার কারণে তাঁকে আরও অতিরিক্ত দুই কানাল জমি উপহার দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফে। লাহোর কালান্দার্সের ম্যানেজার সমীর রানা মজার ছলে বলেছেন, 'শাহিন ওই জমিতে ওঁর ফার্ম হাউস করবে।’ প্রসঙ্গত এই মরশুমে এর আগেও ভালো পারফরম্যান্স করার জন্য রশিদ খান এবং ফখর জামানকে ছোট ছোট প্লট উপহার দেওয়া হয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা