ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
কয়েকদিন আগেই শেষ হয়েছে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে ও ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ায়বাংলাদেশ।
টি-২০ তে রীতিমতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছাড়ে টিম টাইগার। ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়ার আগে বাংলাদেশে এসে হাজির হন আয়ারল্যান্ড ক্রিকেট দল। সুতরাং বাংলাদেশের প্রতিপক্ষ এখন আয়ারল্যান্ড।
আজ ১৮ মার্চ শনিবার নতুন মিশনে নামছে শক্তিশালী টাইগাররা। এখন তামিম-সাকিবের দল মুখোমুখি হচ্ছে আরেক ইংলিশ দল আয়ারল্যান্ডের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তবে বেশ কয়েকজন বাংলাদেশি খেলোয়াড়ের ইনজুরির ঝুঁকি রয়েছে। অধিনায়ক তামিম ইকবালের পর চোখের ব্যথা নিয়ে গত পরশু মাঠ ছাড়েন মেহেদি হাসান মিরাজ।
শুধু টাইগাররা নয়, বিশ্ব ক্রিকেটের প্রায় সব দলই বর্তমানে ব্যস্ত সময় পার করছে। তাই ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখাটা জরুরি। তাই প্রতিনিয়ত অনুশীলনের চাপে নাজেহাল হচ্ছে টাইগাররা। এরই মধ্যে আইরিশ সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ ব্যাটসম্যান জাকির হাসান। তবে সামগ্রিকভাবে ইংলিশদের হাতে হেরে যাওয়া টাইগাররা নিজেদের জয় ধরে রাখার লক্ষ্য নিয়েই আইরিশদের মুখোমুখি হতে যাচ্ছে।
টাইগারদের কোচ চন্ডিকা হাথুরসিংহে আইরিশরা যে সহজ তা ভাবতে রাজি নন। ম্যাচের একদিন আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান লঙ্কান কোচ। তার মতে, 'আয়ারল্যান্ড খুবই বিপজ্জনক। কোনোভাবেই সহজ প্রতিপক্ষ নয়। আমরা ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ড ক্রিকেট দলকে সমর্থন করি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনার (সাংবাদিক) মত চিন্তা করা আমার ক্যারিয়ারের জন্য কতটা ভুল হবে। আমরা আয়ারল্যান্ডকে মোটেও হালকাভাবে নিচ্ছি না। ইংল্যান্ডের বিপক্ষে আমরা যে মানসিকতা তৈরি করেছি তাদের বিরুদ্ধেও আমাদের একই মানসিকতা রয়েছে। আমরা তাদের সম্মান করি।'
হাথুরু আয়ারল্যান্ডকে হারানোর আশাও ব্যক্ত করেছেন, ‘আমরা দুটো (সিরিজ জয় ও এক্সপেরিমেন্ট) জিনিস করতে চাই। আমাদের সব সময়ই মূল লক্ষ্য থাকে জয়, আমরা যাদের বিপক্ষেই খেলি। এখনকার আন্তর্জাতিক অঙ্গনে কোনো দলই সহজ দল নয়। পরিসংখ্যানটা মনে হয় সবাই জানি, তারা ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়েছে। নিজেদের দিনে যেকোনো দলই যে কাউকে হারাতে পারে। আমরা আমাদের সুযোগগুলো নেব অবশ্যই। সঙ্গে অবশ্যই জিততে চাইবো।’
বাংলাদেশকে হারানোর হুমকি দিয়ে রেখেছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি, ‘ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। এখন এটা ধারাবাহিকভাবে করতে পারাটাই চ্যালেঞ্জ। অধিনায়ক এবং দল হিসেবেও চ্যালেঞ্জ। তবে এই দলে (বাংলাদেশে) অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, আমাদের চেয়ে বেশি।’
আর চোটের শঙ্কা থাকলেও এখন পর্যন্ত মাঠে নামার সম্ভাবনা রয়েছে অধিনায়ক তামিম ও মিরাজের।
প্রথম ওয়ানডেতে সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়