ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আইপেএলে কেকেআর-এর অধিনায়ক হতে চলেছেন যে ক্রিকেটার
বিগত ম্যাচ গুলো দেখলে বোখা যায় গত এক বছরে ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটার ভারতের অন্যতম তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার। গত ২০২২ ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পাক তারকা বাবর আজম এবংবাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের পরেই ছিলেন ভারতীয় এই তারকা।
ক্রিকেট বিশ্বের টেস্ট হোক বা একদিনের ম্যাচ-সব ফর্ম্যাটেই রানের মধ্যে ছিলেন তিনি। একদিনের বিশ্বকাপে ভারতের মিডল অর্ডার শ্রেয়সের ওপর ভরসা রাখবে বলেই অনুমান বিশেষজ্ঞমহলের। কিন্তু চিন্তা বাড়িয়েছে শ্রেয়সের চোটপ্রবণতা।
কয়েক দিন আগে শেষ হাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারেন নি তিনি। পিঠের চোটের কারণে চিকিৎসা চলছিলো এই তারকা ক্রিকেটারের। দ্বিতীয় ম্যাচ থেকে দলে ফিরলেও চেনা ছন্দে অবশ্য দেখা যায় নি তাঁকে। পেসের থেকেও স্পিনের বিরুদ্ধে বরাবর শ্রেয়সকে ভালো খেলতে দেখা যায়। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে ফুটওয়ার্ক নড়বড়ে লেগেছে তাঁর। চতুর্থ টেস্টে ফের একবার চোটের কবলে পড়েন তিনি।
অজিদের বিরুদ্ধে আহমেদাবাদে ফিল্ডিং করার সময় পিঠে ব্যথা অনুভব করেন শ্রেয়স। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। বাকি ম্যাচে তিনি আর মাঠে নামতে পারেন নি। ভারতের ইনিংস চলার সময় শ্রেয়সের জায়গায় বাইশ গজে এসেছিলেন উইকেটরক্ষক শ্রীকার ভরত। ফিল্ডিং কোচ টি দিলীপ পরে জানান যে একদিনের সিরিজে খেলতে পারবেন না শ্রেয়স। বেঙ্গালুরুতে রিহ্যাব চলবে এখন তাঁর। কতদিন হবে রিহ্যাবের মেয়াদকাল? জানা যায় নি তা। আপাতত দিন দশেক তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছে। তারপরেই বোঝা যাবে ঠিক কতটা গুরুতর তাঁর চোট। আইপিএলের আগে উদ্বেগে দিন কাটছে নাইট অধিনায়কের। চিন্তায় ফ্র্যাঞ্চাইজিও।
সরকারীভাবে কিছু জানা না গেলেও অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী সম্পূর্ণ আইপিএল থেকে যদি শ্রেয়স ছিটকে নাও যান, অন্তত প্রথমার্ধটা বাইরে বসেই কাটবে তার। আগামী পয়লা এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সেক্ষেত্রে টস করতে যাবেন কোনো নতুন অধিনায়ক। শ্রেয়স যদি একান্ত ফিট না হন, সেক্ষেত্রে সম্ভাব্য অধিনায়ক হিসেবে ঘুরপাক খাচ্ছে সাকিব আল হাসানের নাম। দীর্ঘ অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। দৌড়ে রয়েছেন লিটন দাসও। নেতা হিসেবে ভারতকে একদিনের সিরিজে হারানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে গোটা টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়া যাবে না। সেই কারণেই লিটন বা সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না নাইট শিবির।
আলোচনায় রয়েছে নীতিশ রানার নামও। এর আগে দিল্লীর হয়ে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তাঁর। চর্চায় রয়েছেন সুনীল নারাইনও। এই বছর কলকাতা দলে ১১ বছর সম্পূর্ণ করবেন নারাইন। দীর্ঘদিন বেগুনি-সোনালী ব্রিগেডের মুখ তিনি। তাঁর অভিজ্ঞতাই নারাইনকে রেখেছে অধিনায়কত্বের দৌড়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প