ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আজকের ম্যাচে যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব-মুশফিক
সদ্য শেষ হয়ে যাওয়া ইংল্যান্ডেরের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে দারুণ এক মাইলফলক ছুঁতে পারতেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সেই ম্যাচে ৭৫ রানের ইনিংসটায় আর ২৪টি রান যোগ করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫০ ওভারের সংস্করণে ৭ হাজার রানের মালিক হতেন এই তারকা ।
সেই ম্যাচে নিজের সেই গন্তব্যে যেয়ে না পারলেও অবশ্য এ কীর্তি গড়তে বেশিদিন অপেক্ষা করতে হচ্ছে না বিশ্বসেরা এ অলরাউন্ডারকে। আজ থেকে শুরু হওয়া আয়ারল্যান্ড সিরিজেই কাঙ্ক্ষিত চূড়ায় ওঠার দারুণ সুযোগ বাঁহাতি এ ব্যাটারের। একই সিরিজে এ কীর্তি গড়ার সুযোগ মুশফিকুর রহিমের সামনেও।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব। তিন ম্যাচে করেছিলেন ১৪১ রান। নামের পাশে ৬ হাজার ৯৭৬ রান নিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করবেন তিনি।
ব্যাট হাতে মাত্র ২৪ রানের বেশি করলেই তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক ছুঁবেন তিনি। তবে একটু পিছিয়ে আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিক।
ইংল্যান্ড সিরিজ সেভাবে ভালো কাটেনি মুশফিকের। শেষ ম্যাচে ৭০ নিয়ে তিন ম্যাচে করেছিলেন ৯০ রান। ৬ হাজার ৯০১ রান নিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করবেন তিনি।
এ সিরিজে নামের পাশে ৯৯ রান যোগ করতে পারলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে এ মাইলফলকে ভাগ বসাবেন তিনি। তবে আয়ারল্যান্ড সিরিজে দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ হাজারি ক্লাব থেকে ৫০ রান দূরে আছেন। দলে সুযোগ মিললে সেটাও পূর্ণ করবেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প