ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে যে কঠিন কথা বললেন আইরিশ অধিনায়ক
সদ্য শেষ হয়ে গেছে বাংলাদেশকে এবং ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে বাংলাদেশকে ইংল্যান্ড হারালেও টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেন বাংলাদেশ। বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগেই বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড।
বাংলাদেশে আসার পর থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে সিলেটে। মুলাত প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। দলে আছে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলও।
বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড দলের আবহতেও ভালো কিছু করার বার্তা। কিন্তু সেটা কতটুকু, সিরিজ জয় অথবা স্বাগতিকদের হোয়াইটওয়াশ করা কি সম্ভব? এমন প্রশ্ন করা হয়েছিল অ্যান্ডু বালবার্নিকে।
তিনি জবাবে বলছেন, হলে খুশি হবেন; তবে বাস্তবতাটাও ভালোই জানা আইরিশ অধিনায়কের।শুক্রবার সিলেটের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এটার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার হবে আমাদের। এটা বলতে চাই না এ ধরনের ফল প্রত্যাশা করছি; কিন্তু হলে খুশি হবো। আমরা যদি একসঙ্গে এক সপ্তাহ ভালো ক্রিকেট খেলি, তাহলে সম্ভব। ’
বালবার্নির কিছুক্ষন আগেই সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার কণ্ঠে প্রতিপক্ষের জন্য ছিল সমীহ। তাদের হালকাভাবে নেওয়ার প্রসঙ্গ উঠতেই বলেছেন ‘ভয়ঙ্কর’। হাথুরু বলেছেন, ইংল্যান্ডের মতোই সম্মানের কথাও। এ নিয়ে জানতে চাওয়া হয় আইরিশ অধিনায়কের কাছে।
জবাবে তিনি বলেছেন, ‘এটা আসলে দেখায়- ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা যেকোনো দলকে হারাতে পারি। এখন এটা ধারাবাহিকভাবে করতে পারাটাই চ্যালেঞ্জ। অধিনায়ক হিসেবে, দল হিসেবেও চ্যালেঞ্জ। এই দলে (বাংলাদেশে) অনেক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, আমাদের চেয়ে বেশি। ’
‘তাদের অনেক অভিজ্ঞতা আছে। অনেক ছেলে ১০০ এর বেশি ওয়ানডে খেলেছে। যেটা আমাদের নেই। আমাদের তেমন নেই, দুজন আছে… তবে রোমাঞ্চকর একটা গ্রুপ আছে আমাদের। সেটাই এখন ওয়ানডে ক্রিকেটে দেখাতে হবে। আমরা এখনো বিশ্বকাপ নিশ্চিত করতে পারিনি, সেটা পারলে এখানে বিশ্বকাপে কী হতে পারে সেটার একটা আঁচ মিলবে এই সিরিজ থেকে। আমরা কোথায় আছি, সেটারও একটা ধারণা দেবে এই সিরিজ। ’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়