ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সরে দাঁড়ালেন আলিম দার, দায়িত্বে আসছেন সে দুই জন
পাকিস্তানের অন্যতম পরিচিত মুখ আলোচনা ও সমালোচনা জড়িয়ে দীর্ঘদিন ধরে অভিজ্ঞতার সাথে আম্পায়ারিং করার পরিচিত একজন আম্পায়ার আলিম দার। ক্রিকেট ইতিহাসে তাঁর ১৯ বছরের দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন এই অভিজ্ঞ আম্পায়ার।
পাকিস্তানি এই আম্পায়ার আলিম দার রেকর্ড ৪৩৫টি আইসিসির আন্তর্জাতিক পুরুষ ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয় এরই সঙ্গে দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক ও পাকিস্তানের এহসান রাজা আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারের তালিকায় স্থান পেয়েছেন বলে জানা যায়।
আলিম দার ২০০২ সাল থেকে আম্পায়ারদের এলিট প্যানেলের একটি অংশ ছিলেন। যখন প্রথম আম্পায়ারদের জন্য তালিকা ঘোষণা করা হয়েছিল। আলিম দার টেস্ট এবং ওয়ানডেতে আম্পায়ারের ভূমিকা পালনের দিক থেকে প্রথম স্থানে রয়েছেন, যেখানে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিনি তাঁর নিজের দেশের এহসান রাজার পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। নিজের আম্পায়ারিং ক্যারিয়ারে, আলিম দার তিনবার ডেভিড শেফার্ড ট্রফি জিতেছিলেন। এছাড়া ২০০৭ ও ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মাঠের আম্পায়ারের ভূমিকায় ছিলেন আলিম দার।
৫৪ বছর বয়সী পাকিস্তানের এই প্রাক্তন প্রথম-শ্রেণির ক্রিকেটার ২০০২ সালে শুরু থেকেই আইসিসি এলিট প্যানেলে রয়েছেন। তিনি ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪৪ টেস্ট, ২২২ ওয়ানডে, ৬৯টি টি-টোয়েন্টি এবং পাঁচটি মহিলাদের টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন।
আলিম দার অন্য যে কোনও আম্পায়ারের চেয়ে বেশি টেস্ট এবং ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন। স্বদেশী আহসানের পর টি-টোয়েন্টিতে দুই নম্বরে রয়েছেন তিনি। দার তাঁর কর্মজীবনের প্রতিফলন করার সময় বছরের পর বছর ধরে তার সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমি যখন এই পেশা শুরু করি, তখন স্বপ্নেও ভাবিনি যে এখানে পৌঁছাব।
Congratulations Ahsan Raza on the promotion to the ICC Elite Panel of Umpires.
More details ➡️ https://t.co/peyQhTpOPB pic.twitter.com/dDqxxlNth6
— Pakistan Cricket (@TheRealPCB) March 16, 2023
আম্পায়ারিং ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্তের বিষয়ে, আলিম দার আইসিসির কাছে তার বিবৃতিতে বলেছেন যে এটি আমার জন্য অনেক দীর্ঘ যাত্রা। আম্পায়ারিংয়ের এই ক্যারিয়ারে যা অর্জন করেছি, তা আগে কখনও কল্পনাও করতে পারিনি। আমি মনে করি ১৯ বছর পর এই পেশাকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। অন্যান্য আম্পায়ারদের কাছে আমার একমাত্র বার্তা হল কঠোর পরিশ্রম করা এবং শেখা বন্ধ করবেন না। দার তাঁর বিবৃতিতে আরও বলেছেন যে তিনি এই সুযোগটির পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং প্যানেলে থাকা তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছেন। তিনি তাঁর পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন। কারণ তাদের সহযোগিতা ছাড়া তিনি এতদিন এই দায়িত্ব পালন করতে পারতেন না।
আলিম দার বলেন, ‘আমি এখনও একজন আন্তর্জাতিক আম্পায়ার হিসাবে চালিয়ে যেতে আগ্রহী কিন্তু আমি মনে করি এলিট প্যানেল থেকে সরে দাঁড়ানোর এবং আন্তর্জাতিক প্যানেল থেকে অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। আম্পায়ারদের প্রতি আমার বার্তা হল কঠোর পরিশ্রম করুন, নিয়মানুবর্তিত থাকুন এবং সবসময় শিখতে থাকুন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প