ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডকে নিয়ে তামিমের ১৩ বছরের আক্ষেপ
বাংলাদেশ ক্রিকেট এখন আগের থেকেও অনেক বেশি শক্তিশালী দল। এখন যে কোন সময় যে কোন দলকে হারাতে সক্ষম রাখে। এর পরেও গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশকে আথিত্য দেয়নি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডেরমতো দল।
যদিও এই সময়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে টাইগাররা। হয়তোবা বাংলাদেশকে একটু বাঁকা চোখেই দেখে ক্রিকেট মোড়লরা। তাইতো বাংলাদেশকে আমন্ত্রণের ব্যাপারে তাদের অনিহা অনেক বেশি। তবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কন্ডিশনে আরও বেশি বেশি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গত ২০১০ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি বাংলাদেশ। সেবার টেস্টে বাজেভাবে হারের পর ওয়ানডে সিরিজও খুইয়েছিল টাইগাররা। যদিও ব্রিস্টলে সিরিজের শেষ ম্যাচে ৫ রানে জিতেছিল তামিমরা। সেই সিরিজের পর বাংলাদেশে দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে গেছে ইংলিশরা।
দুটি ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে সম্প্রতি জস বাটলারদের হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সিরিজ খেলা হয়নি আরও বেশি সময় ধরে। সবশেষ ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে খেলতে ক্যাঙ্গারুদের দেশে গিয়েছিল বাংলাদেশ।
তামিম বলেন, ‘বাংলাদেশ এখন এমন অবস্থায় আছে যে আমাদের প্রায়ই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে সফর করা উচিত। আমি জানি না আসলে এটা কেন হয় না। ১৩ বছর হয়ে গেছে আমরা ইংল্যান্ডে খেলতে যাই না। এটা দুঃখজনক যে আমরা এত ভালো করার পরও সফর করিনি। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে।'
বাংলাদেশের সর্বশেষ ইংল্যান্ড সফরে দলের তরুণ সদস্যদের একজন ছিলেন তামিম। সেই সফরে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও ওল্ড ট্রাফোর্ডে খেলা দুটি ইনিংসের স্মৃুতিচারণ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
‘সেই ইনিংস দুটি সবসময় আমার হৃদয়ে থাকবে। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমাদের উচিত আমাদের আরও বেশি আমন্ত্রণ (দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য) জানানো। তোমাদের ওইখানে আমরা যখন শেষবার খেলেছিলাম তখনকার ফলাফলটা আসলে দুর্ভাগ্যজনক ছিল।’
ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। যেখানে তামিমদের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল প্রচুর দর্শক। তামিম বলেন, ‘আমি তোমাকে এটা নিশ্চিত করতে পারি খেলা হলে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশের সমর্থক বেশি হবে। তুমি যদি ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির কথা মনে করো তাহলে দেখবে আমরা ইংলিশ সমর্থকদের ছাড়িয়ে গিয়েছিলাম। আমরা যে সংস্করণেই খেলি না কেন, আমরা ইংল্যান্ডে খেলার আমন্ত্রণ পেলে গ্যালারি ফুল হাউজ হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প