ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
সাকিবকে নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন
সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজ শেষ করে দুবাই’র বিমান ধরেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লক্ষ্য দুবাইতে একটি স্বর্ণের দোকান উদ্বোধন। আরাভ জুয়েলার্স নামের ওই দোকানের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম এক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি। তার ডাকে দুবাই গিয়ে সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
এবার এই ইস্যুতে সামাজিকমাধ্যমে কথা বলেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। ওই ভিডিওতে নানান কথার মাঝে তিনি জানান সাকিবের মারতে যাওয়ার কথা।
ব্যারিস্টার সুমন বলেন, জুয়ার বিজ্ঞাপনের সময় তিনি সাকিবকে নিষেধ করেছিলেন। জুয়ার বিজ্ঞাপন থেকে ফিরে আসতে প্রয়োজনে নিজে তিন লাখ টাকা দেবেন বলেছিলেন।
তিনি আরও বলেন, এর কিছু দিন পর বাংলাদেশ-ভারত সিরিজ চলাকালে হোটেল সোনারগাঁওয়ে হঠাৎ দেখা হলে পুলিশ এবং বিসিবি কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে গিয়েছিলেন সাকিব। পরে পুলিশ বিষয়টি সামাল দেয়।
এর আগে ওই ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেন, পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি থেকে সাকিবকে জানানো হয় দুবাইয়ের ওই দোকানের মালিক একজন পলাতক আসামি। তার দোকান উদ্বোধনে যেন না যায়। এর পরও তিনি গেছেন। আর এটা একটি অপরাধ। সেলিব্রিটি বলে তিনি যে পার পাবেন ব্যাপারটি এ রকম না।
পরে সাকিব ভক্তদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। তাই মানুষ হিসেবে যে ভালো না, তার পারফরম্যান্স অনেক ভালো হলেও তার ফ্যান হওয়া ঠিক না। তার এ ধরনের কাজগুলো মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে না।
এর পর সুমন আরও বলেন, দিনে আট ঘণ্টা প্র্যাকটিস করে ভালো ক্রিকেটার হওয়ার সঙ্গে আরও এক ঘণ্টা সময় দিয়ে একটা ভালো মানুষ হওয়ার দরকার আছে। কেননা এ ধরনের মানুষের বাংলাদেশে প্রয়োজন নেই। এরই সঙ্গে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে সুমন বলেন, তাকে ভালো মানুষ বানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়