ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

সাকিবের দুবাই সফর নিয়ে মুখ খুললেন পাপন

২০২৩ মার্চ ১৬ ২১:৫৩:৫১

সাকিবের দুবাই সফর নিয়ে মুখ খুললেন পাপন

ক্রিকেটের ২২ গজের মধ্যে যতটা আলোচনায় থাকে সাকিব আল হাসান, তার থেকে বেশি সমালোচনা জড়ান ক্রিকেটের মাঠের বাইরে। ইংল্যান্ড সফর শেষে বাংলাদেশ ক্রিকেটে পোস্টার বয় খ্যাত সাকিব একটা স্বর্ণের দোকান উদ্বোধন করতে দুবাই চলে যায় এইটা নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

মুলাত আলোচনায় থাকতেই যেন পছন্দ করেন বাংলাদেশের টেস্ট ও তি-২০ দলের অধিনায়ক পোস্টার বয় সাকিব আল হাসান। কয়েকদিন আগে এক ভক্তকে নিজের টুপি দিয়ে পিটেয়েছিলেন তিনি। এবার বিতর্কিত হয়েছেন দুবাইয়ে সফরে হ-* ত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করে।

সাকিবের দুবাই সফর প্রসঙ্গে অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি জানেন না কিছুই।

হত্যা মামলার আসামির দোকান উদ্বোধনে সাকিব কেন দুবাই গেলেন, এমন প্রশ্নের জবাবে এক গণমাধ্যমকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি জানতাম না যে সে কোথায় যাবে। আমি মাত্র কয়েক মিনিট আগে সাকিবের দুবাই সফরের বিষয়ে জানতে পেরেছি।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ