ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশকে যে চ্যালেঞ্জ জানালেন আয়ারল্যান্ড
সদ্য শেষ হল বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। মূলত তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলার জন্য বাংলাদেশে এসেছিলেন টিম ইংল্যান্ড। তবে এই সফরে ইংল্যান্ডের কাছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হারলেও ঘুরে দাঁড়ায় টি-টোয়েন্টিতে।টি-টোয়েন্টি সিরিজে ইংলিশ বাহিনীকে হোয়াইটওয়াশ করে ছাড়েন টাইগার ক্রিকেটার।
ইংল্যান্ড সিরিজ শেষে এবার ঘরের মাঠেই আবারো মাঠে নামছে বাংলাদেশ ওয়ানডে টিম। তবে প্রতিপক্ষ এবার আয়ারল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলো ক্রিকেটবিশ্ব জানে ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দল কতটা শক্তিশালী। তবুও বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কয়েকটি ম্যাচ জিততে চায় আয়ারল্যান্ড।
ইংলিশদের বিপক্ষে সিরিজ হারলেও প্রথম ওয়ানডেতে জেতার খুব কাছেই ছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় তামিমরা। ৫০ ওভারের ক্রিকেটে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে দুর্দান্ত ছিল বাংলাদেশ। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানরা।
এমন পারফরম্যান্সের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নামবে। এমন ছন্দে থাকা বাংলাদেশকে নিয়ে বেশ সতর্ক জর্জ ডকরেল। আয়ারল্যান্ডের অলরাউন্ডার মনে করেন, ইংল্যান্ড সিরিজের পর বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে।
সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডকরেল বলেন, ‘ইংল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশ আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে। সম্প্রতি তারা খুব ভালো ক্রিকেট খেলেছে। তবে আমরা জানি সিরিজটা আমাদের জন্য সহজ হবে না।’
‘অবশ্য এটা নেতিবাচক কিছু নয়, যে কেউই চাইবে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ক্রিকেট খেলতে। আমরা তাদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি, বাংলাদেশকে তাদের মাটিতে চ্যালেঞ্জ জানিয়ে অন্তত কয়েকটি ম্যাচ জেতার লক্ষ্যই থাকবে আমাদের।’
ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে বাংলাদেশ। সবশেষ ১০ বছরে মাত্র দুটি সিরিজ হেরেছে তারা। অপ্রতিরোধ্য বাংলাদেশের বিপক্ষে সিরিজটা সহজ হবে না বলে মনে করেন গ্রাহাম হিউম। সিলেটে নেমে প্রথম দিনের অনুশীলন শেষে এমনটা জানিয়েছিলেন তিনি।
হিউম বলেন, ‘অনেক দলকেই এখানে জিততে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল এই কন্ডিশনে হেরেছে, ঘরের মাঠে বাংলাদেশের রেকর্ড খুবই দুর্দান্ত। তারা প্রায় সব সিরিজই জিতেছে, তাই আমাদের জন্য সিরিজটা খুব কঠিন বা চ্যালেঞ্জিং হতে চলেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়