ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বিজয়ের সেঞ্চুরিতে মিরপুরে বিশাল সংগ্রহ দলের

২০২৩ মার্চ ১৬ ১৫:৩১:৫৪

বিজয়ের সেঞ্চুরিতে মিরপুরে বিশাল সংগ্রহ দলের

বাংলাদেশ ক্রিকেট পাড়ায় অনেকের মুখে শোনা যায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেটে রান না হাওয়ার কথা। এই কথাটা সব সময় সত্য নয়। রীতি মতো রান প্রসবা উইকেটও আছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে আজ ১৬ মার্চ বৃহস্পতিবার ডিপিএলের ম্যাচে ব্রাদাস ইউনিয়নের বিপক্ষে আবাহনী লিমিটেড ৩৭২ রানের বিশাল সংগ্রহ পেয়েছে।

এই দিন শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সুচনা করে বিজয়ের দল আবাহনী। দলের দুই ওপেনার আনামুল হক বিজয় এবং নাঈম শেখ অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডবে ১৫৭ রান যোগ করেন। নাঈম ফিরে যাওয়ার আগে খেলেন ৭৩ বলে ৮৪ রানের ইনিংস। ১২টি চার ও একটি ছক্কা মারেন জাতীয় দলের বাইরে থাকা এই বাঁ-হাতি ব্যাটার। তিনে নামা মাহমুদুল হাসান (৪) রান পাননি।

তবে জাতীয় দলের জার্সিতে অফ ফর্ম যাওয়া আফিফ হোসেন চার নেমে ভালো ইনিংস খেলতে দেখা যায়। আফিফের সঙ্গে জুটি জমার আগে অবশ্য সাজঘরে ফেরেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়া টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়। তার ব্যাট থেকে আসে ১১৯ বলে ১২৪ রানের ইনিংস। ওই ইনিংস খেলার পথে ছয়টি চার মারলেও তিনি ছক্কা তোলেন ছয়টি।

আফিফ খেলেন ৬৫ রানের ইনিংস। তিনি ৪৭ বলের মুখোমুখি হয়ে পাঁচটি চার ও দুটি ছক্কা মারেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ২৭ বলে ৪৬ রানের ঝড় দেখান। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। জাকের আলী ১১ বলে যোগ করেন ২৬ রান। তিনটি ছক্কা তার ব্যাট থেকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ