ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
যার অনুপ্রেরণায় ঘুরে গেল তৌহিদ হৃদয়ের খেলার ধরন
বাংলাদেশের ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে বিপিএলের এবারের আসরের অন্যতম সেরা আবিষ্কার ছিলেন এক নতুন তারকা ক্রিকেটার, তার নাম হল তৌহিদ হৃদয়। আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক সবার নজর কড়েছিলেন তিনি।
তবে বিপিএলে ভালো খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন তৌহিদ। আর সুযোগ পেয়ে সেটিকে সদ্ব্যবহার করেছেন তিনি। সদ্য শেষ হয়ে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের।
আর নিজের ক্রিকেট ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক সিরিজে ইংল্যান্ডের মতো দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টাইগার এই ক্রিকেটারের সুখস্মৃতি সঙ্গী করে পরদিনই হৃদয় নেমে গেছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ঢাকা লিওপার্ডের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসও খেলেছেন।
৭ চার ও ২ ছক্কায় ৩০ বলে ৫৪ রান করেন হৃদয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কয়েকদিন আগে জাতীয় দলে অভিষিক্ত এই ক্রিকেটার। জানিয়েছেন সাকিবের একটা কথা সবসময়ই কাজ করে তার ভেতর।
বুধবার সাংবাদিকদের হৃদয় বলেন, “সাকিব ভাইয়ের একটা কথা সবসময় আমার ভেতর কাজ করে- প্রতিপক্ষ কে আছে, বা কার সঙ্গে খেলছো; এত কিছু চিন্তা করার কিছু নেই। তুমি তোমার স্বাভাবিক যে খেলা, যেটা ভালো মনে হবে সেটা করবা”
“প্রতিটা সিনিয়র খেলোয়াড়ই অনেক মোটিভেট করেছে। প্রতিটা খেলোয়াড়কেই করে। আমি আশা করি ভবিষ্যতে যারা আসবে তাদেরও করবে। কারণ সিনিয়র খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ, তাদের একটা কথা একটা খেলোয়াড়ের জন্য অনেক বিশ্বাস তৈরি করে। আশা করি ভবিষ্যতেও যারা ঢুকবে, সিনিয়রদের কাছ থেকে সাহায্য পাবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প