ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ তৃতীয় ভেন্যুতে করার প্রস্তাব শোয়েব আখতারের
আসন্ন এশিয়া কাপ নিয়ে বিসিসিআই ও পিসিবির মধ্যে দ্বন্দ্ব চলছে। এখনো কোনো সমাধান হয়নি। এমন পরিস্থিতিতে পিসিবির উল্টো সুর গেয়ে বিকল্প জায়গা খুঁজে পেলেন শোয়েব আখতার।
তাঁর দাবি, তিনিও চান এশিয়া কাপ পাকিস্তানে হোক। কিন্তু ভারত যদি একেবারেই খেলতে না চায় তাহলে বিকল্প ভেন্যু হিসেবে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হতে পারে।
শোয়েব আখতার বলেছেন, "এশিয়া কাপ পাকিস্তানে না হলে বড় কোনো ক্ষতি হবে না। তবে আমি সেই মেগা টুর্নামেন্টে ভারতকে দেখতে চাই।" তিনি আরও বলেন, "ভারতের কাছ থেকে সে অনেক ভালোবাসা পেয়েছে। তাই আমি ভারতের খেলা দেখতে চাই। এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ফাইনালে যদি ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা হয় তাহলে সবার আগ্রহ বাড়বে।"
মোট কথা এশিয়া কাপ নিয়ে শোয়েবের এই মন্তব্য সম্পূর্ণ পাক বোর্ডের অবস্থানের বিরোধী। বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকদের দাবি হল, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া সম্ভব নয়। প্রতিবেশী দেশে যেতে অস্বীকার করায় বহু প্রাক্তন পাক তারকাই বিসিসিআইকে তুলোধোনা করছেন। সেখানে শোয়েব কার্যত ঘুরিয়ে ভারতের পাশেই দাঁড়ালেন। তিনি সাফ বলে দিচ্ছেন, পাকিস্তানে যদি এশিয়া কাপ নাও হয়, তাহলে বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় খেলা হোক।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পর শোনা গিয়েছে, পাকিস্তান থেকে সরছে ৫০ ওভারের এই প্রতিযোগিতা। যদিও বিকল্প ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। একদিকে যেমন ভারতীয় বোর্ড পাকিস্তানে দল পাঠাতে নারাজ, তেমনই পাক ক্রিকেট বোর্ডের পালটা হুঁশিয়ারি, ভারত যদি পাক সফরে না আসে, তাহলে বাবর আজমদেরও ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে পাঠানো হবে না। পাক বোর্ড এখনও নিজেদের অবস্থানে অনড়, ভারত খেলতে না গেলে তারাও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়