ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

অবশেষে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়কের নাম ঘোষণা

২০২৩ মার্চ ১৬ ১১:১৬:৫৯

অবশেষে দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়কের নাম ঘোষণা

শুধু ভারতের নয়, ক্রিকেট বিশ্বের সব থেকে বড় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এই আসরের দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ান সেরা ওপেনার ডেভিড ওয়ার্নার। আতপিএলের দলটির হেড কোচ রিকি পন্টিংয়ের চাওয়াতেই ওয়ার্নারকে অধিনায়ক বানিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। এমন সংবাদ প্রকাশ করছে ইএসপিএন ক্রিকইনফো।

ভারতীয় এই আসরের আগের আসরের শেষ দিকে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন দলের অন্যতম তয়ারকা ঋষভ পান্ত। সড়ক দুর্ঘটনায় নানান ইনজুরিতে পড়ে দিল্লির নিয়মিত এই অধিনায়ক ২০২৩ সালের সমস্ত ক্রিকেট থেকেই ছিটকে গেছেন। আর তাই পান্তের বিকল্প ভাবতে হচ্ছে দিল্লিকে।

নানান ইনজুরির কারণেই অজি তারকা ওয়ার্নারকে নেতৃত্বভার দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। জানা গেছে, ওয়ার্নারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের অন্যতম তারকা দলটির অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ