ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আফগানদের উড়িয়ে দিয়ে বাংলাদেশের দাপুটে জয়
আসরের প্রথম ওয়ানডেতে ১৫৮ রানের বড় ব্যবধানে পরা জয় নিয়ে মাঠ ছাড়ার পরে আসএর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল বাঙ্গালদেশ যুবা ক্রিকেট টিম। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে আজ নিজেদের দ্বিতীয় ওয়ানডেতে ৬৩ রানের বড় জয় পেয়েছে টাইগার অনূর্ধ্ব-১৯ দল। এই দিন শিহাব জেমসের ৯৮ রানের ইনিংসের পর বোলারদের দারুণ বোলিংয়ে স্বস্তির জয় পায় যুবারা।
আজ ১৫ মার্চ বুধবার টলারেন্স ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল দুঃস্বপ্নের মত । স্কোরবোর্ডে ৪২ রান হারিয়ে ফেলে ৪ উইকেট। এই সল্প রান যোগ করতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। দলের ওপেনার চৌধুরী রিজওয়ান ২, তিনে নামা শাহরিয়ার সাকিবও ফিরেছেন ব্যক্তিগত ২ রানের মাথায়। এরপর আরিফুল ইসলাম ১১ ও আশিকুর রহমান বিদায় নিয়েছেন ১৭ করে।
দলীয় ৫২ রানের মাথায় আরও দুই ব্যাটারকে হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর অবশ্য বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরে শিহাব জেমস ও শেখ পারভেজ জীবনের জুটিতে। এই দুই ব্যাটার স্কোরবোর্ডে জমা করেন ১০১ রান। ব্যক্তিগত ৪৮ রানে ইয়ামা আরবের চতুর্থ শিকার হয়ে জীবন বিদায় নিলে ভাঙে জুটি। এরমাঝেই ফিফটি হাঁকিয়ে জেমসের ইনিংস ছুটে সেঞ্চুরির দিকে। অবশ্য শতরানের খুব কাছে গিয়েও দুর্ভাগ্যজনকভাবে হয়েছেন রান-আউটের শিকার। দুই রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন শিহাব। তার অনবদ্য ৯৮ রানের ইনিংস সাজানো ১২৫ বলে, ১২ চার ও ২ ছক্কায়। তার বিদায়ের পর শেষপর্যন্ত ২৩১ রানে থামে যুব টাইগারদের ইনিংস।
মোটামুটি চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে বল হাতে দারুণ পারফর্ম করলেন রাফিরা। ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় আফগানরা। এরপর আর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। আর তাতে ৬৩ রানের জয় পায় বাংলাদেশ। ৩২ রান খরচায় সর্বোচ্চ তিন উইকেট রাফি উজ জামানের ঝুলিতে। বর্ষন আর রাব্বি নে যথাক্রমে ২টি করে উইকেট।
উল্লেখ্য, আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আফগান যুবাদের বিপক্ষে ৫০ ওভারের দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প