ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন তিন টাইগার ক্রিকেটার
বাংলাদেশ ক্রিকেটে অভিষেক হওয়ার পরে প্রথম কয়েকটি ম্যাচ ভালো খেললেও পরে তার ছন্দ হারিয়ে নিজেকে হারিয়ে ফেলেন ক্রিকেটের ২২ গজের মধ্য থেকে। বাংলাদেশ দলের অন্যতম সেরা এই ওপেনার তার ফ্রম হারানোর পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া বিভিন্ন জায়গাতে ট্রোলের শিকার হয় বহুবার। এমনকি তাকে ট্রোল করে লর্ড উপাধি দেন বাংলাদেশ ক্রিকেট পাড়ার অনেকেই।
বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের দাবি উঠেছিল একটা সময় তাকে দল থেকে বাদ দেওয়া হোক। টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপের একাদশের শান্তকে দেখে অবাক হয়েছিল বাংলাদেশ ক্রিকেট ভক্তদের মধ্যে অনেকেই। শান্ত কে নিয়ে সমালোচনা করতে ছাড়েননি ক্রিকেট পাড়ার অনেক সমালোচোকরা।
সাম্প্রতিক সময়ে ২২ গজে স্বপ্নের মতো সময় কাটছে নাজমুল হোসেন শান্তর। ক্রিকেট বিশ্বে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেওয়ার নেপথ্য নায়ক টাইগার এ বাঁহাতি ব্যাটার। ইংল্যান্ড সিরিজজুড়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন শান্ত। এর আগে ওয়ানডে সিরিজেও ধরে রেখেছিলেন ধারাবাহিকতা।
এবার তারই ছাপ দেখা গেল আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টির ব্যাটার র্যাংকিংয়ে। দুরন্ত ফর্মে থাকা শান্ত র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন। তার চেয়ে একধাপ ওপরে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। পয়েন্ট ব্যবধানে বলতে গেলে কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শান্ত।
বুধবার (১৫ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আপডেট র্যাংকিং অনুযায়ী, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৬৮ ধাপ উন্নতি হয়েছে শান্তর। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ষোলতম স্থানে এই ব্যাটার। এদিকে, ৬১২ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আছেন বিরাট কোহলি।
টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন শান্তই। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন লিটন দাস। তিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ২২ নম্বরে।
এছাড়া সেরা পাঁচ ব্যাটারের তালিকায় কোনো নড়চড় হয়নি। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এছাড়া দুই ও তিনে আছেন যথাক্রমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।
ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন টাইগার ওপেনার শান্ত। শত ট্রল, শত কটু কথা, আর আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এসব চ্যালেঞ্জ পাশ কাটিয়ে ধারাবাহিক হয়েছেন অবশেষে। নিজেকে বদলে ফেলার শুরুটা হয়েছিল সর্বশেষ বিপিএল দিয়ে। দেশি এবং বিদেশি তারকা ব্যাটারদের টপকে সর্বোচ্চ রানসংগ্রাহক এবং টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছিলেন শান্ত। যদি তা নিয়েও টিটকারি কম হয়নি। জাতীয় দলে আসলেই যেই-সেই হয়ে যাবে এমন কটু কথাও শুনতে হয়েছে তাকে একটা সময় পর্যন্ত।
তবে সব সমালোচনা আর ট্রলের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন চিরচেনা বাইশগজকেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করছেন, তেমনি ফিল্ডিংয়েও দারুণ কার্যকর। যেখানে বল সেখানেই দেখা মেলে শান্তর।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ব্যাট হাতে বলতে গেলে একাই দলকে টেনেছিলেন। টি-টোয়েন্টি সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখেন। সদ্য সমাপ্ত সিরিজটিতে তি ম্যাচে ১৪৪ রান করেছেন শান্ত। প্রথম ম্যাচে করেছেন ম্যাচজয়ী অর্ধশতক। বাকি দুই ম্যাচেও ছিলেন শেষ পর্যন্ত অপরাজিত। সিরিজে মাত্র একবার তাকে আউট করতে পেরেছেন ইংলিশ বোলাররারা। এবার তারই স্বীকৃতি মিলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প